ধনবাড়িতে মসজিদ প্রাঙ্গণ থেকে মাওলানার ব্যবহৃত গাড়ি চুরি, সিসিটিভিতে সন্দেহভাজন দৃশ্য ধারণ
টাংগাইলের ধনবাড়ি উপজেলার সিংগাটা পাঠান বাড়ি মসজিদ এলাকা থেকে মাওলানা আতিকুর রহমান জাফরী হুজুরের ব্যবহৃত একটি গাড়ি চুরির ঘটনা ঘটেছে। আজ বিকেল আনুমানিক ৪টা ১৬ মিনিটে এ চুরির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদ প্রাঙ্গণে রাখা গাড়িটি কৌশলে চুরি করে নিয়ে যায় অজ্ঞাত এক ব্যক্তি। পরে মসজিদ ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, চুরির সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তি কালো ও লাল রঙের পোশাক পরিহিত এবং টাওজার পরা ছিল।
ঘটনার পরপরই বিষয়টি স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। মাওলানা আতিকুর রহমান জাফরী হুজুর ও সংশ্লিষ্টরা চোর শনাক্তে সবার সহযোগিতা কামনা করেছেন।
সিসিটিভি ফুটেজে ধারণকৃত ব্যক্তিকে কেউ চিনে থাকলে বা গাড়ি সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে দ্রুত নিকটস্থ থানায় অথবা সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয় মুসল্লি ও বাসিন্দারা।