চলতি জানুয়ারি মাসে দেশে শীতের তীব্রতা আরও বাড়তে পারে এবং দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে মোট পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম এই তথ্য জানিয়েছেন। তিনি সতর্ক করেছেন যে, এই মাসে দেশের তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে।
শৈত্যপ্রবাহের ধরন: আবহাওয়া অফিস জানায়, সম্ভাব্য ৫টি শৈত্যপ্রবাহের মধ্যে:
-
২-৩টি হবে মৃদু থেকে মাঝারি ধরনের (তাপমাত্রা ৮-১০ ডিগ্রি থেকে ৬-৮ ডিগ্রি সেলসিয়াস)।
-
১-২টি হতে পারে মাঝারি থেকে তীব্র ধরনের (তাপমাত্রা ৬-৮ ডিগ্রি থেকে ৪-৬ ডিগ্রি সেলসিয়াস)।
শুক্রবার (২ জানুয়ারি) থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। এই ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
বর্তমানে গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, পঞ্চগড়, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও কমার আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0