তিন মাসের সংসার, শেষ পরিণতি লা/শ— বড়াইগ্রামে আদরী হত্যায় যৌতুকের অভিযোগ

তিন মাসের সংসার, শেষ পরিণতি লা/শ— বড়াইগ্রামে আদরী হত্যায় যৌতুকের অভিযোগ
Del på Eidok
তিন মাসের সংসার, শেষ পরিণতি লা/শ— বড়াইগ্রামে আদরী হত্যায় যৌতুকের অভিযোগ
Foto: arkiv

বাবার বাড়ি থেকে লাল শাড়ি পরে বধূবেশে বিদায় নিয়েছিল ১৯ বছরের আদরী। ঠিক তিন মাসের মাথায় সেই বাবার বাড়িতেই আবার ফিরল সে তবে এবার সাদা কাফনে মোড়া নিথর দেহ হয়ে। নাটোরের বড়াইগ্রাম উপজেলার তালশো মাঝপাড়া গ্রামের দিনমজুর ছুমির উদ্দিনের কন্যা আদরীর মৃত্যুকে ঘিরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
চার বোনের মধ্যে আদরী ছিল তৃতীয়। নুন আনতে পান্তা ফুরানো সংসারে হাড়ভাঙা পরিশ্রম করে মেয়েকে বিয়ে দিয়েছিলেন দিনমজুর ছুমির উদ্দিন। আদরীর বিয়ে হয় একই উপজেলার কুজাইল গ্রামের লোকমান এর ছেলে মোঃ মাহিম এর সঙ্গে।
পরিবারের অভিযোগ, বিয়ের সময় যৌতুকের কোনো দাবি না থাকলেও বিয়ের পরপরই স্বামীপক্ষ স্বর্ণালঙ্কারের দাবিতে চাপ সৃষ্টি করে। এ সময় ছয় মাস সময় চেয়ে নেন আদরীর বাবা। এর মধ্যেই আদরীর ওপর শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন। স্বামী মাহিম, শাশুড়ি ও ননদের নির্যাতন নীরবে সহ্য করে যাচ্ছিল আদরী। পরিবারের কষ্টের কথা ভেবে কাউকে কিছু না বললেও একপর্যায়ে অসহনীয় যন্ত্রণায় নিজের দুর্দশার কথা বোনের কাছে জানায় সে।

খবর পেয়ে আদরীর পরিবার মেয়েকে বাড়িতে নিয়ে আসে এবং ছয় মাস সময় বেঁধে দেয়। আদরীর জন্য স্বর্ণালঙ্কার কিনতে পরিবারের শেষ সম্বল বাড়িতে থাকা একটি গরু বিক্রির সিদ্ধান্তও নেওয়া হয়। আসন্ন কোরবানির ঈদে আদরীর জন্য ঝুমকা কেনার কথা ছিল।

কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস তার আগেই যৌতুকের দাবিতে জীবন দিতে হলো আদরীকে। আদরীর পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
মেয়ের নিথর দেহ দেখে আদরীর মা বাকরুদ্ধ হয়ে পড়েন। শোকে স্তব্ধ সেই মায়ের মুখ থেকে শুধু অসংলগ্ন প্রলাপই বের হচ্ছিল। পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।

এ বিষয়ে বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম বলেন, আদরীর মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। রিপোর্টের আলোকে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।এ ঘটনায় আদরীর আত্মীয় স্বজনদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।তাদের দাবি আদরীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, তাই অতি দ্রুত দোষীদের শনাক্ত করে গ্রেপ্তার করলেই আসল রহস্য উন্মোচন হবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Kommentarer 0

Ingen kommentarer fundet

relaterede artikler

নাশকতায় অর্থায়নের অভিযোগে আটক সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য Forbrydelse নাশকতায় অর্থায়নের অভিযোগে আটক সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য 13 Views লালমনিরহাটে পুলিশের অভিযান, জাল নোটসহ গ্রেপ্তার ২ Forbrydelse লালমনিরহাটে পুলিশের অভিযান, জাল নোটসহ গ্রেপ্তার ২ 46 Views যৌথ বাহিনীর অভিযানে খুলনার শুটার ইমরানসহ গ্রেফতার ৫ Forbrydelse যৌথ বাহিনীর অভিযানে খুলনার শুটার ইমরানসহ গ্রেফতার ৫ 77 Views আশাশুনিতে জমি নিয়ে পারিবারিক বিরোধ: যুবদল নেতার বিরুদ্ধে হামলা-হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার Forbrydelse আশাশুনিতে জমি নিয়ে পারিবারিক বিরোধ: যুবদল নেতার বিরুদ্ধে হামলা-হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার 90 Views ঈশ্বরগঞ্জ ইউএনও কার্যালয়ের নিচতলায় বিস্ফোরণ, আতঙ্ক Forbrydelse ঈশ্বরগঞ্জ ইউএনও কার্যালয়ের নিচতলায় বিস্ফোরণ, আতঙ্ক 70 Views মাধবদীতে রিসোর্টের কাজে বাধা ও চাঁদাবাজির অভিযোগের পর পাল্টা মানববন্ধন, এলাকায় উত্তেজনা Forbrydelse মাধবদীতে রিসোর্টের কাজে বাধা ও চাঁদাবাজির অভিযোগের পর পাল্টা মানববন্ধন, এলাকায় উত্তেজনা 430 Views নেত্রকোনায় ছাত্রদল নেতাকে কাফনের কাপড় পাঠিয়ে হ-ত্যা-র হু-ম-কি: রাজনৈতিক অস্থিরতায় জনমনে আ-তঙ্ক Forbrydelse নেত্রকোনায় ছাত্রদল নেতাকে কাফনের কাপড় পাঠিয়ে হ-ত্যা-র হু-ম-কি: রাজনৈতিক অস্থিরতায় জনমনে আ-তঙ্ক 53 Views