বান্দরবানে পরিবেশ অধিদপ্তরের বিরুদ্ধে ‘মামলা বাণিজ্য’র অভিযোগ | আই নিউজ বিডি

বান্দরবান

বান্দরবানে পরিবেশ অধিদপ্তরের বিরুদ্ধে ‘মামলা বাণিজ্য’র অভিযোগ

প্রতিকি ছবি
Eidok-এ শেয়ার
বান্দরবানে পরিবেশ অধিদপ্তরের বিরুদ্ধে ‘মামলা বাণিজ্য’র অভিযোগ
ছবি: সংগৃহীত

অভিযানে ১৯ জন শনাক্ত, অর্থ লেনদেনে বাদ ১৫ জন—এলাকাজুড়ে ক্ষোভ

বান্দরবান প্রতিনিধি মো,সুমন

বান্দরবানে পরিবেশ সংরক্ষণের দায়িত্বে থাকা পরিবেশ অধিদপ্তরের বিরুদ্ধে গুরুতর ‘মামলা বাণিজ্য’র অভিযোগ উঠেছে। মাটি কাটার অভিযোগে পরিচালিত এক নির্বাহী অভিযানের পর বিপুল অঙ্কের অর্থ লেনদেনের মাধ্যমে অধিকাংশ অভিযুক্তকে মামলা থেকে বাদ দেওয়া হয়েছে—এমন অভিযোগ ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটে বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের কাইচতলী ২ নম্বর ওয়ার্ড এলাকায়। মাটি কাটার অভিযোগে সেখানে একটি নির্বাহী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফা সুলতানা খান হিরামনি। অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া না গেলেও মাটি কাটার আলামত ও প্রাথমিক তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়। পরে পরিবেশ আইনে এনফোর্সমেন্ট মামলার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়।
অভিযান ও প্রাথমিক তদন্ত শেষে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে দাবি করা হয়, ওই ঘটনার সঙ্গে মোট ১৯ জন ব্যক্তি জড়িত। এ সংক্রান্ত একটি তদন্ত প্রতিবেদন প্রস্তুত করে মামলা দায়েরের সুপারিশসহ চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর কার্যালয়ে পাঠানো হয়।
তবে অভিযোগ রয়েছে, তালিকাভুক্ত ব্যক্তিরা বিষয়টি জানার পর পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করেন। পরে ‘পুনরায় তদন্তের’ কথা বলে প্রতিবেদন ফেরত আনা হয়। অভিযোগ অনুযায়ী, এ সময় অর্থ লেনদেনের মাধ্যমে ১৯ জনের মধ্যে ১৫ জনকে আসামির তালিকা থেকে বাদ দেওয়া হয়। শেষ পর্যন্ত মাত্র চারজনকে আসামি দেখিয়ে চূড়ান্ত তালিকা পাঠানো হয় এবং তাদের বিরুদ্ধেই মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়।
এ ঘটনায় ভুক্তভোগী জিয়াবুল হক বলেন,
এটি কোনো মাটি কাটার বাণিজ্য ছিল না। এলাকাবাসীর চলাচলের সুবিধার জন্য রাস্তার কাজ হচ্ছিল। আমি শুধু নিজের জমি দিয়েছি। অথচ প্রকৃতভাবে যারা মাটি ব্যবসার সঙ্গে জড়িত, তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বিষয়টি অত্যন্ত রহস্যজনক।”
তিনি এ ঘটনার নিরপেক্ষ তদন্ত ও প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে অভিযানের সময় দায়িত্বে থাকা  বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক রেজাউল করিম কাছে মোঠো ফোনে জানতে চাইলে তিনি জানান,
স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে যাচাই-বাছাই করে প্রাথমিকভাবে চারজনকে শনাক্ত করা হয়েছে। সে সময় কোনো আপত্তি না থাকায় অন্যদের তালিকা থেকে বাদ দেওয়া হয় বলে জানানো হয়।

এ বিষয়ে অভিযানে নেতৃত্বদানকারী উপজেলা প্রশাসনের বক্তব্য জানতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হিরমনিকে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।

Komentari 0

Nema komentara

povezani članci

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম Zločin গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 24 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার Zločin নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 61 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের Zločin দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 51 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা Zločin দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 91 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত Zločin সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 68 Views ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর Zločin ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 31 Views শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা Zločin শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 78 Views