টাংগাইল-১ আসনে লে. কর্নেল (অব.) মোঃ আসাদুল ইসলাম আজাদের প্রার্থিতা… | আই নিউজ বিডি

টাংগাইল-১ আসনে লে. কর্নেল (অব.) মোঃ আসাদুল ইসলাম আজাদের প্রার্থিতা চূড়ান্ত..

Ismail Hossen avatar   
Ismail Hossen
টাংগাইল-১ আসনে লে. কর্নেল (অব.) মোঃ আসাদুল ইসলাম আজাদের প্রার্থিতা চূড়ান্ত..
টাংগাইল-১ আসনে লে. কর্নেল (অব.) মোঃ আসাদুল ইসলাম আজাদের প্রার্থিতা চূড়ান্ত..
ছবি: সংগৃহীত
****

টাংগাইল-১ আসনে লে. কর্নেল (অব.) মোঃ আসাদুল ইসলাম আজাদের প্রার্থিতা চূড়ান্ত

টাংগাইল-১ (মধুপুর, ধনবাড়ি) সংসদীয় আসনে জনগণের প্রত্যাশিত ও মনোনীত স্বতন্ত্র প্রার্থী হিসেবে লে. কর্নেল (অব.) মোঃ আসাদুল ইসলাম আজাদ-এর প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে কনফার্ম করা হয়েছে।
দেশপ্রেম, শৃঙ্খলা ও সৎ নেতৃত্বের প্রতীক হিসেবে পরিচিত লে. কর্নেল (অব.) আজাদ দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে আসছেন। তাঁর প্রার্থিতা নিশ্চিত হওয়ার খবরে মধুপুর ও ধনবাড়ি জুড়ে সাধারণ জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ ও আশার সঞ্চার হয়েছে।
স্থানীয়রা মনে করছেন, একজন সৎ, সাহসী ও অভিজ্ঞ সাবেক সেনা কর্মকর্তা হিসেবে তিনি এই অঞ্চলের উন্নয়ন, ন্যায়বিচার ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। প্রার্থিতা নিশ্চিত হওয়ার পর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে শুভেচ্ছা ও সমর্থন জানাচ্ছেন।
জনগণের প্রত্যাশা—এই আসনে একজন যোগ্য, দেশপ্রেমিক ও আপসহীন নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে টাংগাইল-১ কে নতুন দিগন্তে এগিয়ে নিয়ে যাবেন লে. কর্নেল (অব.) মোঃ আসাদুল ইসলাম আজাদ।

Walang nakitang komento


News Card Generator