মাদারগঞ্জে ইউনিক হাসাপাতালের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

মোহাম্মদ শাহিন, জামালপুর
Bagikan di Eidok
মাদারগঞ্জে ইউনিক হাসাপাতালের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল
Foto: dikumpulkan

জামালপুরের মাদারগঞ্জ একটি বেসরকারি প্রতিষ্ঠান  ইউনিক হাসপাতালে উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।   

বৃহস্পতিবার সন্ধায় হাসপাতালটির অস্থায়ী কার্যালয়  এ-ই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।   

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের চেয়ারম্যান ও মাদারগঞ্জ উপজেলা প্রাইভেট হাসপাতাল  মালিক সমিতির সাধারণ সম্পাদক জনাব খালিদ হাসান।

তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে আমরা প্রয়াত নেত্রীর আত্মার শান্তি কামনা করি এবং তার আদর্শকে স্মরণ করি।  

মোনাজাত পরিচালনা করেন মন্ডল বাড়ী জামে মসজিদের খতিব মুফতি ফয়েজুল। তিনি দেশনেত্রীর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন এবং জাতির কল্যাণে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।  

এ সময় হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে অংশগ্রহণকারীরা দেশনেত্রীর অবদান স্মরণ করে তার জন্য দোয়া করেন।  

 

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Komentar 0

Tidak ada komentar yang ditemukan

Artikel Terkait