শিক্ষার আলোয় নতুন বছর শুরু করল ‘যুবদূত’ | আই নিউজ বিডি

শিক্ষার আলোয় নতুন বছর শুরু করল ‘যুবদূত’ 

নতুন বছরকে আনন্দ, ভালোবাসা ও শিক্ষার আলোয় বরণ করে নিতে যশোরের মণিরামপুর পৌরসভার তাহেরপুর গ্রামে কোমলমতি শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে সামাজিক সংগঠন যুবদূত।..
Eidok-এ শেয়ার
শিক্ষার আলোয় নতুন বছর শুরু করল ‘যুবদূত’ 
ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার  আয়োজিত এ কর্মসূচির মূল লক্ষ্য ছিল পিছিয়ে পড়া শিশুদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানো এবং তাদের ভবিষ্যৎ গড়ার পথে উৎসাহ দেওয়া। খাতা, কলম, পেন্সিলসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ পেয়ে শিশুদের মধ্যে দেখা যায় উচ্ছ্বাস। উপকরণ হাতে পেয়ে অনেক শিশুই নতুন বছরের প্রথম দিনে স্কুলে যাওয়ার আনন্দ প্রকাশ করে।


আয়োজকরা জানান, শুধু উপকরণ বিতরণ নয়, শিশুদের সঙ্গে সময় কাটানো, তাদের কথা শোনা এবং শিক্ষার গুরুত্ব বোঝানোও ছিল এ কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ। যুবদূতের সদস্যরা স্নেহ ও আন্তরিকতার সঙ্গে শিশুদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন, যা শিশুদের মুখে এনে দেয় অনাবিল হাসি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবদূতের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক শরিফ মাহমুদ। তিনি বলেন, শিক্ষাই পারে একটি শিশুর জীবন বদলে দিতে। আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ যদি কোনো শিশুকে পড়াশোনার প্রতি আরও আগ্রহী করে তোলে, সেটাই আমাদের সার্থকতা।

এ সময় সংগঠনের সদস্য রিয়াজ উদ্দিন, সৌহার্দ্য, প্রান্তি, আরাফাত, হাবিবসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। তারা সবাই স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কর্মসূচিটি সফল করতে ভূমিকা রাখেন, আরও উপস্থিত ছিলেন মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এস এম তাজাম্মুল হোসেন ও মো: তৌহিদুল ইসলাম ।

যুবদূতের পক্ষ থেকে জানানো হয়, সমাজের সুবিধাবঞ্চিত ও দরিদ্র পরিবারের শিশুদের শিক্ষায় উদ্বুদ্ধ করতে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। নতুন বছরের শুরুতেই এ আয়োজন স্থানীয় মানুষের মধ্যেও ইতিবাচক সাড়া ফেলেছে।

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

ফিন্যান্সিয়াল টাইমসে সংবাদ পাঠে সিকিউরিটি ভেরিফিকেশন ও কারিগরি জটিলতা آخر ফিন্যান্সিয়াল টাইমসে সংবাদ পাঠে সিকিউরিটি ভেরিফিকেশন ও কারিগরি জটিলতা 40 Views বিনিয়োগ সংক্রান্ত সার্ভারে কারিগরি ত্রুটি: ওয়েবসাইটে প্রবেশাধিকার স্থগিত آخر বিনিয়োগ সংক্রান্ত সার্ভারে কারিগরি ত্রুটি: ওয়েবসাইটে প্রবেশাধিকার স্থগিত 103 Views নাথিংয়ের ৪ মডেলে চালু হলো অ্যান্ড্রয়েড ১৭ ভিত্তিক নতুন আপডেট آخر নাথিংয়ের ৪ মডেলে চালু হলো অ্যান্ড্রয়েড ১৭ ভিত্তিক নতুন আপডেট 82 Views জাস্টিন গ্রিভস সংক্রান্ত ডিজিটাল কনটেন্টে ‘অ্যাকসেস ডিনাইড’: এজসুইট সার্ভারে কারিগরি ত্রুটি آخر জাস্টিন গ্রিভস সংক্রান্ত ডিজিটাল কনটেন্টে ‘অ্যাকসেস ডিনাইড’: এজসুইট সার্ভারে কারিগরি ত্রুটি 54 Views সাইবার নিরাপত্তাজনিত ব্লকের মুখে জাগো নিউজ২৪: ক্লাউডফ্লেয়ারের বার্তা ও কারিগরি তথ্য آخر সাইবার নিরাপত্তাজনিত ব্লকের মুখে জাগো নিউজ২৪: ক্লাউডফ্লেয়ারের বার্তা ও কারিগরি তথ্য 38 Views ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ ডিজিটাল কন্টেন্টে সার্ভার জটিলতা: স্ক্রিনে ভেসে উঠছে ‘একসেস ডিনাইড’ آخر ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ ডিজিটাল কন্টেন্টে সার্ভার জটিলতা: স্ক্রিনে ভেসে উঠছে ‘একসেস ডিনাইড’ 57 Views ইরানি ওয়েবসাইট ব্যবহারে প্রযুক্তিগত জটিলতা: কুকিজ ও জাভাস্ক্রিপ্ট সক্রিয় করার নির্দেশ آخر ইরানি ওয়েবসাইট ব্যবহারে প্রযুক্তিগত জটিলতা: কুকিজ ও জাভাস্ক্রিপ্ট সক্রিয় করার নির্দেশ 47 Views