দিনাজপুরে বিজিবির বিশেষ অভিযানে ফেন্সিডিল ও ট্যাপেন্টাডল উদ্ধার.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

দিনাজপুরে বিজিবির বিশেষ অভিযানে ফেন্সিডিল ও ট্যাপেন্টাডল উদ্ধার..

Sifat Asmain avatar   
Sifat Asmain
দিনাজপুরে বিজিবির বিশেষ অভিযানে ফেন্সিডিল ও ট্যাপেন্টাডল উদ্ধার..
দিনাজপুরে বিজিবির বিশেষ অভিযানে ফেন্সিডিল ও ট্যাপেন্টাডল উদ্ধার..
ছবি: সংগৃহীত
****

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় ফেন্সিডিল ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে। সীমান্ত সুরক্ষা ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির চলমান তৎপরতার অংশ হিসেবে এসব অভিযান পরিচালিত হয়।

বিজিবি জানায়, ৩০ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে বৈরচুনা বিওপি’র একটি টহল দল সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সীমান্ত পিলার ৩৩৫/৫-এস সংলগ্ন সিংহর গ্রাম এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।

একই দিন রাত ১১টা ৩০ মিনিটে চান্দেরহাট বিওপি’র আরেকটি টহল দল পীরগঞ্জ উপজেলার সীমান্ত পিলার ৩৩২/৯-এস থেকে প্রায় ৮০০ গজ ভেতরে রানীরঘাট এলাকায় অভিযান চালায়। সেখানে তল্লাশির সময় মালিকবিহীন অবস্থায় ৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের মোট সিজার মূল্য ৩৫ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত বাংলাদেশ গঠনে বিজিবি অঙ্গীকারবদ্ধ।

Ingen kommentarer fundet


News Card Generator