দিনাজপুর–৩ আসনে জনতার দলের কলম প্রতীকে রবিউল ইসলাম সোহাগের মনোনয়ন দাখিল.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

দিনাজপুর–৩ আসনে জনতার দলের কলম প্রতীকে রবিউল ইসলাম সোহাগের মনোনয়ন দাখিল..

Sifat Asmain avatar   
Sifat Asmain
দিনাজপুর–৩ আসনে জনতার দলের কলম প্রতীকে রবিউল ইসলাম সোহাগের মনোনয়ন দাখিল..
দিনাজপুর–৩ আসনে জনতার দলের কলম প্রতীকে রবিউল ইসলাম সোহাগের মনোনয়ন দাখিল..
ছবি: সংগৃহীত
****

দিনাজপুর সদর আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জনতার দলের মনোনীত প্রার্থী হিসেবে কলম প্রতীকে মনোনয়নপত্র দাখিল করেছেন মো. রবিউল ইসলাম সোহাগ। সোমবার তিনি নিয়ম অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।

চেরাডাঙ্গী এলাকার বাসিন্দা রবিউল ইসলাম সোহাগ স্থানীয়ভাবে একজন পরিচিত সমাজসেবক হিসেবে পরিচিত। ২০১৬ সালে বাংলাদেশ চেরাডাঙ্গী মেলা কমিটির নির্বাচনে তিনি সেক্রেটারি পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। অরাজনৈতিক এই প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করে তিনি এলাকায় পরিচিতি লাভ করেন।

পরবর্তীতে ২০২০ সালে দিনাজপুর সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চশমা প্রতীকে নির্বাচন করেন এবং ভোটারদের সমর্থনে বিজয়ী হন। নির্বাচনী সময়কালে তাঁর বিরুদ্ধে একটি মামলা দায়ের হলেও তিনি আদালতের প্রক্রিয়া শেষে নির্বাচনে অংশ নেন এবং শেষ পর্যন্ত বিজয়ী হন।

২০২৪ সালের উপজেলা নির্বাচনে তিনি আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের ফলাফল নিয়ে আপত্তি জানিয়ে তিনি নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন, যা বর্তমানে হাইকোর্ট ডিভিশনে বিচারাধীন রয়েছে। আদালত তাঁর আবেদনের প্রেক্ষিতে রুল জারি করেছে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তিনি জনতার দলে যোগ দেন এবং দলীয় মনোনয়ন পান। দল তাকে দিনাজপুর সদর আসনে কলম প্রতীকে প্রার্থী ঘোষণা করে। মনোনয়নপত্র দাখিল শেষে তিনি দিনাজপুর সদর উপজেলার ভোটারদের প্রতি দোয়া ও সমর্থন কামনা করেন।

 
Hiçbir yorum bulunamadı


News Card Generator