দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক।.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক।..

Md Sohel avatar   
Md Sohel
দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক।..
দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক।..
ছবি: সংগৃহীত
বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বেগম খালেদা জিয়া সাধারণ কোনো রাজনৈতিক চরিত্র নন— গৃহিণী থেকে রাষ্ট্রনায়কে উত্তরণের অনন্য উদাহরণ।..

দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রাষ্ট্র। 

আগামী ৩ দিন পর্যন্ত বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালিত হবে।এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়েছে, আজ।

এই তিন দিন বাংলাদেশের সকল সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বিদেশের বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। একইসাথে তাঁর আত্মার মাগফিরাত কামনায় মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।”

আপসহীন নেত্রী হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতা তৈরি হয়েছে, তা অপূরণীয়। শোকবার্তায় রাষ্ট্রপতি এবং অন্তর্বর্তীকালীন সরকার তাঁর অবদানের কথা স্মরণ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।”

Không có bình luận nào được tìm thấy


News Card Generator