ফ্রান্স যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে মানবাধিকার বিষয়ক সম্পাদক বড়লেখার… | আই নিউজ বিডি

ফ্রান্স যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে মানবাধিকার বিষয়ক সম্পাদক বড়লেখার শাওন তাজ

২০১২, ২০১৩ ও ২০১৪ সালের আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় ভূমিকার মাধ্যমে পরিচিতি পাওয়া ছাত্রদলের সাবেক নেতা শাওন তাজ।..
Eidok-এ শেয়ার
ফ্রান্স যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে মানবাধিকার বিষয়ক সম্পাদক বড়লেখার শাওন তাজ
ছবি: সংগৃহীত

দীর্ঘ রাজনৈতিক পথচলার একটি পর্যায়ে তিনি কর্মসংস্থান ও উন্নত জীবনের প্রত্যাশায় মধ্যপ্রাচ্যে পাড়ি জমান। সেখান থেকে পরবর্তীতে ফ্রান্সে অবস্থান শুরু করেন।

ফ্রান্সে বসবাসকালেও তিনি জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকেন। বিশেষ করে যুবদল ফ্রান্স শাখার বিভিন্ন কর্মসূচিতে তার নিয়মিত উপস্থিতি ও সাংগঠনিক ভূমিকা নেতাকর্মীদের নজরে আসে।

গত ২৩ ডিসেম্বর ২০২৫ তারিখে আহমেদ আব্দুল মালেককে সভাপতি ও নাসিম আহমদকে সাধারণ সম্পাদক করে যুবদল ফ্রান্স শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের স্বাক্ষরিত এই কমিটিতে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার দক্ষিণভাগের সন্তান, ফ্রান্স প্রবাসী শাওন তাজকে মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।

নবনিযুক্ত মানবাধিকার বিষয়ক সম্পাদক শাওন তাজ তার ওপর অর্পিত দায়িত্বের জন্য যুবদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ যুবদল ফ্রান্স শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মানবাধিকারকে একটি বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ ইস্যু উল্লেখ করে তিনি এই দায়িত্বের মাধ্যমে ইতিবাচক ও কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

শাওন তাজের এই মনোনয়নে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও আনন্দের প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন Политика সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন 20 Views আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন Политика আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 53 Views কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ Политика কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 63 Views যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম Политика যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 97 Views কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট Политика কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট 104 Views ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির Политика ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির 108 Views গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী Политика গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী 115 Views