দীর্ঘ রাজনৈতিক পথচলার একটি পর্যায়ে তিনি কর্মসংস্থান ও উন্নত জীবনের প্রত্যাশায় মধ্যপ্রাচ্যে পাড়ি জমান। সেখান থেকে পরবর্তীতে ফ্রান্সে অবস্থান শুরু করেন।
ফ্রান্সে বসবাসকালেও তিনি জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকেন। বিশেষ করে যুবদল ফ্রান্স শাখার বিভিন্ন কর্মসূচিতে তার নিয়মিত উপস্থিতি ও সাংগঠনিক ভূমিকা নেতাকর্মীদের নজরে আসে।
গত ২৩ ডিসেম্বর ২০২৫ তারিখে আহমেদ আব্দুল মালেককে সভাপতি ও নাসিম আহমদকে সাধারণ সম্পাদক করে যুবদল ফ্রান্স শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের স্বাক্ষরিত এই কমিটিতে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার দক্ষিণভাগের সন্তান, ফ্রান্স প্রবাসী শাওন তাজকে মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।
নবনিযুক্ত মানবাধিকার বিষয়ক সম্পাদক শাওন তাজ তার ওপর অর্পিত দায়িত্বের জন্য যুবদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ যুবদল ফ্রান্স শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মানবাধিকারকে একটি বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ ইস্যু উল্লেখ করে তিনি এই দায়িত্বের মাধ্যমে ইতিবাচক ও কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
শাওন তাজের এই মনোনয়নে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও আনন্দের প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।
'আই নিউজ বিডি' অ্যাপ
הערות 0