মিরাজ আফ্রিদিকে নিয়ে “আনোয়ার টিভি” নামের একটি ফেসবুক পেজ যেভাবে একের… | আই নিউজ বিডি

মিরাজ আফ্রিদিকে নিয়ে “আনোয়ার টিভি” নামের একটি ফেসবুক পেজ যেভাবে একের পর এক মিথ্যা হেডলাইন বানাচ্ছে..

Ismail Hossen avatar   
Ismail Hossen
মিরাজ আফ্রিদিকে নিয়ে “আনোয়ার টিভি” নামের একটি ফেসবুক পেজ যেভাবে একের পর এক মিথ্যা হেডলাইন বানাচ্ছে..
মিরাজ আফ্রিদিকে নিয়ে “আনোয়ার টিভি” নামের একটি ফেসবুক পেজ যেভাবে একের পর এক মিথ্যা হেডলাইন বানাচ্ছে..
ছবি: সংগৃহীত
****

মিরাজ আফ্রিদিকে নিয়ে “আনোয়ার টিভি” নামের একটি ফেসবুক পেজ যেভাবে একের পর এক মিথ্যা হেডলাইন বানাচ্ছে, সেটা এখন আর মজা বা ফানি কনটেন্টের মধ্যে পড়ে না। 😒

এই পেজটি দীর্ঘদিন ধরে মিরাজ আফ্রিদিকে নিয়ে বানোয়াট ফটো কার্ড, ভুয়া হেডলাইন আর বিভ্রান্তিকর পোস্ট করে আসছে। বিষয়টা নতুন না। আগেও তারা এমন করেছে। তখন মিরাজ আফ্রিদি খুব শান্তভাবে অনুরোধ করেছিল- এ ধরনের পোস্ট না করতে। কিন্তু দুঃখজনকভাবে আনোয়ার টিভি থামেনি।

সবচেয়ে কষ্টের বিষয় হলো... মিরাজ আফ্রিদি একজন প্রতিবন্ধী মানুষ। তার দুটো হাত নেই। তারপরও সে কারো কাছে হাত পাতেনি। নিজের চেষ্টায় আজ সে কনটেন্ট বানিয়ে উপার্জন করছে, নিজের সেলুন বিজনেস চালাচ্ছে।

এত কিছুর পরও তাকে নিয়ে এভাবে মিথ্যা বানানো কি ঠিক?

এবার তো তারা আরও এক ধাপ এগিয়ে গেছে। সাম্প্রতিক সময়ে আনোয়ার টিভি একটি ভুয়া হেডলাইন ছড়িয়েছে- “তারেক রহমানের বডিগার্ডের পুরো দায়িত্ব পেয়েছেন মিরাজ আফ্রিদি”

এই ধরনের রাজনৈতিক ও ভিত্তিহীন নিউজ মিরাজ আফ্রিদির জন্য মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে। এগুলো দেখে অনেকেই ভাবছে, মিরাজ নিজেই এসব করাচ্ছে।

এ কারণেই মিরাজ আফ্রিদি প্রকাশ্যে জানাতে বাধ্য হয়েছে,
- সে আনোয়ার টিভিকে চেনে না।
- তাদের সাথে তার কোনো সম্পর্ক নেই।
- এই ভুয়া নিউজগুলোর সাথে সে জড়িত না।

একটা কথা পরিষ্কার করে বলা দরকার- Miraz Afridi এর মতো একজন প্রতিবন্ধী মানুষকে নিয়ে এভাবে মজা করা কখনোই ঠিক না। ভিউয়ের জন্য মিথ্যা রটানো কনটেন্ট না। আর কারো সম্মান নিয়ে খেলা কোনোভাবেই গ্রহণযোগ্য না। 🥹

আপনারা কী মনে করেন,
এভাবে একজন প্রতিবন্ধী মানুষকে নিয়ে মিথ্যা ছড়ানো কি উচিত?

Ingen kommentarer fundet


News Card Generator