হবিগঞ্জে লুণ্ঠিত ৭টি গরু উদ্ধার করেছে নরসিংদী জেলা পুলিশ | আই নিউজ বিডি

হবিগঞ্জ

হবিগঞ্জে লুণ্ঠিত ৭টি গরু উদ্ধার করেছে নরসিংদী জেলা পুলিশ

হবিগঞ্জে লুণ্ঠিত ৭টি গরু উদ্ধার করেছে নরসিংদী জেলা পুলিশ
Dela på Eidok
হবিগঞ্জে লুণ্ঠিত ৭টি গরু উদ্ধার করেছে নরসিংদী জেলা পুলিশ
Foto: arkiv

রিপোর্ট মেহেদী হাসান: ঢাকা–সিলেট মহাসড়কে চেকপোস্টে অভিযান চালিয়ে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থেকে লুণ্ঠিত সাতটি ষাঁড় গরু ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি উদ্ধার করেছে নরসিংদী জেলা পুলিশ। এ সময় একজন ডাকাতকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে নরসিংদীর রায়পুরা থানাধীন মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদ এলাকায় ঢাকা–সিলেট মহাসড়কে নিয়মিত চেকপোস্ট ডিউটি পালন করছিল রায়পুরা থানা পুলিশের একটি দল। এ সময় একটি পিকআপ গাড়ি (ঢাকা মেট্রো ন-১৬-৯২৫৭) থামানোর জন্য সংকেত দিলে গাড়ির চালকসহ অন্যান্য আরোহীরা পিকআপটি ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

পুলিশ দ্রুত ধাওয়া দিয়ে মো. গোলাম মোস্তফা মিঠু নামে একজনকে গরুবোঝাই পিকআপসহ আটক করে। পরে গাড়িটি তল্লাশি করে বিভিন্ন রঙের মোট সাতটি ষাঁড় গরু উদ্ধার করা হয়।

এ ঘটনায় রায়পুরা থানায় একটি মামলা রুজু করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা গরু ও পিকআপ গাড়ির প্রকৃত মালিক শনাক্তের লক্ষ্যে সারাদেশে বেতার বার্তা প্রেরণ করেন। পরবর্তীতে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার পাঠানো বেতার বার্তা পর্যালোচনায় জানা যায়, উদ্ধারকৃত গরুগুলো হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানাধীন নুরপুর ইউনিয়নের পুরাসুন্দা গ্রামের ঢোকার মুখ থেকে প্রায় ১০০ গজ পূর্বে ঢাকা–সিলেট মহাসড়ক থেকে ডাকাতির মাধ্যমে লুণ্ঠন করা হয়েছিল।

জেলা পুলিশ জানায়, ডাকাতির সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং উদ্ধারকৃত গরুগুলো প্রকৃত মালিকের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান।

Kommentarer 0

Inga kommentarer hittades

relaterade artiklar

মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা Brott মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা 64 Views কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা Brott কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা 69 Views শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার Brott শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার 58 Views মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ Brott মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ 136 Views রাউজানে ব্যবসায়ীকে ছুরিকাঘাত ও অবৈধ অস্ত্র উদ্ধার: অভিযুক্ত সাব্বির গ্রেপ্তার Brott রাউজানে ব্যবসায়ীকে ছুরিকাঘাত ও অবৈধ অস্ত্র উদ্ধার: অভিযুক্ত সাব্বির গ্রেপ্তার 75 Views ডিবি পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ দাবি, পুলিশ সদস্যের কাছ থেকে হ্যান্ডকাফ-ভেস্টসহ টাকা জব্দ Brott ডিবি পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ দাবি, পুলিশ সদস্যের কাছ থেকে হ্যান্ডকাফ-ভেস্টসহ টাকা জব্দ 79 Views কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ Brott কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ 90 Views