হাইকমান্ডের নির্দেশে মনোনয়নপত্র নিলেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম | আই নিউজ বিডি

হাইকমান্ডের নির্দেশে মনোনয়নপত্র নিলেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম..

Md.Mominul Islam avatar   
Md.Mominul Islam
হাইকমান্ডের নির্দেশে মনোনয়নপত্র নিলেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম..
হাইকমান্ডের নির্দেশে মনোনয়নপত্র নিলেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম..
ছবি: সংগৃহীত
****

দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা সৈয়দ জাহাঙ্গীর আলম নির্বাচনের লড়াইতে ফিরছেন। দলীয় হাইকমান্ডের সবুজ সংকেত পাওয়ার পর তিনি আজ তার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সৈয়দ জাহাঙ্গীর আলমের ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে যে, দলের উচ্চপর্যায়ের নির্দেশ পাওয়ার পরেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। মনোনয়নপত্র সংগ্রহের সময় তার সঙ্গে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।


 সৈয়দ জাহাঙ্গীর আলম (দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র)।
দীর্ঘদিন ধরে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকা এই নেতাকে ঘিরে আগে থেকেই স্থানীয় রাজনীতিতে গুঞ্জন ছিল।
দলীয় সিদ্ধান্তের প্রতি অনুগত থেকে তিনি এতদিন অপেক্ষা করলেও, কেন্দ্র থেকে সংকেত পাওয়ায় তিনি এখন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের পথে।


সৈয়দ জাহাঙ্গীর আলম মনোনয়নপত্র তোলায় দিনাজপুর পৌরসভার সাধারণ মানুষ এবং বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা দেখা দিয়েছে। তার সমর্থকরা মনে করছেন, অভিজ্ঞ এই জনপ্রতিনিধি নির্বাচনে অংশ নিলে ভোটের লড়াই বেশ জমজমাট হবে।

উল্লেখ্য যে, এর আগে বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক কারণে তাকে মেয়রের পদ থেকে সাময়িক বরখাস্ত হতে হয়েছিল, যা নিয়ে আদালত পর্যন্ত আইনি লড়াই চালিয়েছিলেন তিনি। এবার সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তিনি আবারও নির্বাচনী মাঠে নামলেন।


সৈয়দ জাহাঙ্গীর আলম  বলেন, মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করি, আমাদের প্রাণপ্রিয় নেত্রী, বাংলাদেশের গণমানুষের আশা-ভরসার স্থল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনারা সবাই জানেন যে তিনি অসুস্থ। মহান আল্লাহ তায়ালা যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন।

পাশাপাশি আপনারা জানেন, আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাইকমান্ড থেকে আমাকে দিনাজপুর-৩ আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন ফর্ম উত্তোলনের জন্য নির্দেশনা দিয়েছেন। সেই অনুযায়ী আমি আজকে মনোনয়ন ফর্ম উত্তোলন করেছি। ইনশাআল্লাহ, আজ বিকেলেই আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে দিনাজপুর-৩ আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেবো।

তিনি আর বলেন, দিনাজপুর সদর একটি পৌরসভা এবং দশটি ইউনিয়ন নিয়ে গঠিত। আমরা চাই অতীত ভুলে গিয়ে এই শহর এবং এই দশটি ইউনিয়নকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে। দিনাজপুরকে একটি উন্নত ও আদর্শ জনপদ হিসেবে প্রতিষ্ঠিত করতে আমি আপনাদের সহযোগিতা চাই। আপনাদের ভালোবাসা ও সমর্থন ছাড়া এটি কোনোভাবেই সম্ভব নয়।
চলার পথে অনেক ভুলভ্রান্তি হতে পারে, সেগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে শোষণমুক্ত, প্রতিহিংসামুক্ত এবং নির্যাতনমুক্ত একটি সুন্দর বাংলাদেশ গড়তে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো।

 

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator