খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বিরাহিমপুর গুচ্ছগ্রাম এলাকায় বাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা মোল্লা এন্টারপ্রাইজ নামক একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বালু বোঝাই একটি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই ট্রাক্টর চালক জুইন (২৩) নিহত হন। বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, দুপুরে উপজেলার বিরাহিমপুর গুচ্ছ গ্রামের সামনে বাস-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এঘটনায় দুই জনের মৃত্যু হয়। নিহত বাসের হেলপারের পরিচয় ও ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর মোল্লা এন্টারপ্রাইজের বাসটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে বাসটির চালক ঘটনার পরপরই পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
"Eye News BD" app
Mga komento 0