মাদারগঞ্জে জামায়াতে ইসলামী’র শীতবস্ত্র বিতরণ

মোহাম্মদ শাহিন, জামালপুর  
Compartir en Eidok
মাদারগঞ্জে জামায়াতে ইসলামী’র শীতবস্ত্র বিতরণ
Foto: archivo

শীতের তীব্রতা যখন গ্রামীণ জনপদে অসহায় মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে, তখন মাদারগঞ্জে দেখা গেল এক মানবিক উদ্যোগ।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে পৌর এলাকার বালিজুড়ী বাজারে ছিন্নমূল মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারগঞ্জ পৌরসভা ৪ নং ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ।  
এসময় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন
 ইসলামী ছাত্রশিবির মাদারগঞ্জ পৌরসভা শাখার সাবেক সভাপতি ও বাংলাদেশ যুব জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর বাড্ডা পশ্চিম শাখার সভাপতি নাছির উদ্দীন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারগঞ্জ পৌরসভা ৪ নং ওয়ার্ড শাখার সভাপতি মাওলানা রফিকুল ইসলাম,  ইসলামী ছাত্রশিবির মাদারগঞ্জ পৌর শাখার সাবেক সভাপতি ফারুক আহমেদ চৌধুরী । 
এছাড়া পৌর জামায়াত ও শিবিরের ৪ নং ওয়ার্ডের অন্যান্য নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন। 

স্থানীয়রা জানান, এই শীতবস্ত্র বিতরণ শুধু একটি দান কার্যক্রম নয়, বরং সমাজে মানবিক মূল্যবোধের প্রতিফলন। শীতের কষ্ট লাঘবের পাশাপাশি এটি পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেয়।  

নেতৃবৃন্দ জানিয়েছেন, তারা ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে দাঁড়াতে চান। শীতবস্ত্র বিতরণ কার্যক্রমকে ধারাবাহিক মানবিক উদ্যোগে পরিণত করার প্রত্যাশা ব্যক্ত করেছেন, যাতে সুবিধাবঞ্চিত মানুষরা মৌলিক চাহিদা পূরণে কিছুটা হলেও স্বস্তি পান।  



Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Comentarios 0

No se encontraron comentarios

Artículos relacionados

সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ Noticias del distrito সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ 5 Views আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা Noticias del distrito আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা 38 Views বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ Noticias del distrito বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 21 Views বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* Noticias del distrito বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 85 Views ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী Noticias del distrito ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 42 Views জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা Noticias del distrito জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 36 Views ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন Noticias del distrito ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন 48 Views