দক্ষিণ কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে রহস্যজনক বিস্ফোরণ, আহত ৪.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

দক্ষিণ কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে রহস্যজনক বিস্ফোরণ, আহত ৪..

ইস্পাহানী ইমরান avatar   
ইস্পাহানী ইমরান
দক্ষিণ কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে রহস্যজনক বিস্ফোরণ, আহত ৪..
দক্ষিণ কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে রহস্যজনক বিস্ফোরণ, আহত ৪..
ছবি: সংগৃহীত
বিস্ফোরণে ভবনের জানালার কাঁচ ভেঙে যায়, আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয় এবং দেয়ালের একটি অংশ উড়ে যায়। আশপাশে কাঁচ ও ইটের টুকরা ছড়িয়ে পড়ে। এতে পাশের একটি ভবনও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।..

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় অবস্থিত উন্মুল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসার একটি একতলা ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ অন্তত চারজন আহত হয়েছেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে হঠাৎ বিকট শব্দে এলাকাটি কেঁপে ওঠে। বিস্ফোরণের খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ জানায়, তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের নির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ভবনের ভেতরে থাকা কোনো বিস্ফোরকজাতীয় কেমিক্যাল থেকে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্তে র‍্যাব ও সিআইডির বোম ডিসপোজাল ইউনিটকে অবহিত করা হয়েছে।

ঘটনার সময় পাশের সড়কে থাকা সিএনজি চালক জাকির হোসেন জানান, বিকট শব্দের সঙ্গে একটি শক্ত বস্তু এসে তার মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ভবনের মালিক পারভিন বেগম বলেন, ২০২২ সালে ভবনটির নির্মাণ শেষ হয়। পরে মুফতি হারুন নামের এক ব্যক্তি মাদ্রাসা পরিচালনার জন্য এটি ভাড়া নেন। দীর্ঘদিন ধরে নিয়মিত ভাড়া পরিশোধ করা হচ্ছিল। মাদ্রাসার শিক্ষক হিসেবে আলামিন ও তার স্ত্রী আছিয়া সেখানে বসবাস ও পাঠদান করতেন।

বিস্ফোরণে ভবনের জানালার কাঁচ ভেঙে যায়, আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয় এবং দেয়ালের একটি অংশ উড়ে যায়। আশপাশে কাঁচ ও ইটের টুকরা ছড়িয়ে পড়ে। এতে পাশের একটি ভবনও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ঘটনায় মাদ্রাসা শিক্ষক আলামিনের দুই ছেলে উমায়েদ (১০), আবদুল্লাহ (৮), মেয়ে রাবেয়া (৬) এবং পাশের একটি সিএনজি গ্যারেজের শ্রমিক জাকির হোসেন (৪৫) আহত হন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, প্রথমে গ্যাস বিস্ফোরণের আশঙ্কা করা হলেও ঘটনাস্থলে গ্যাস সিলিন্ডার অক্ষত পাওয়া গেছে। এটি গ্যাস বিস্ফোরণ নয়। তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।

لم يتم العثور على تعليقات


News Card Generator