আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত দিনাজপুর সদর-৩ আসনের ধানের শীর্ষ প্রতীকের প্রার্থী বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।
২৪ ডিসেম্বর-২০২৫ বুধবার দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম এর নিকট হতে দিনাজপুর সদর -৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে জেলা বিএনপির সাধারন সম্পাদক বখতিয়ার আহমেদ কচির নেতৃত্বে মনোনয়ন পত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নূর-ই-আলম সিদ্দিকী, দিনাজপুর জেলা নির্বাচন অফিসের কর্মকর্তা, জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুব আহমেদ, আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশা, দপ্তর সম্পাদক মোঃ আখতারুজ্জামান আখতার, সহ-যুব অফিসের সম্পাদক মকছেদুল ইসলাম টুটুল, দিনাজপুর পৌর বিএনপির সাধারন সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, আরাফাত রহমান কোকো ক্রিয়া সংসদের সিনিয়ন যুগ্ম আহবায়ক বরকত হোসেন মামুন, যুগ্ম আহবায়ক কামরুল হাসান রাসেল, জেলা যুব দলের আরাফাত রাজা, সাগর, মিন্টু হোসেন, ২নং ওয়ার্ডের সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মমিনুল ইসলাম রিমান প্রমুখ।