দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২১ জনকে ৫৯ লাখ টাকার চেক প্রদান.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২১ জনকে ৫৯ লাখ টাকার চেক প্রদান..

Sifat Asmain avatar   
Sifat Asmain
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২১ জনকে ৫৯ লাখ টাকার চেক প্রদান..
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২১ জনকে ৫৯ লাখ টাকার চেক প্রদান..
ছবি: সংগৃহীত
****

২৪ ডিসেম্বর ২০২৫ বুধবার দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ’র আয়োজনে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারের অনুকূলে ট্রাস্টি বোর্ড কর্তৃক অনুমোদিত ২১ জনের মাঝে মোট ৫৯ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক তুলে দেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন, বিআরটিএ দিনাজপুর সার্কেলের সহকারী পরিচালক মোঃ শামসুল কবীর, দিনাজপুর সড়ক পরিবহন ও মালিক গ্রুপের নির্বাহী সদস্য এম এ খালেক, দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

Aucun commentaire trouvé


News Card Generator