যশোর চৌগাছায় বেড়াতে এসে পুকুরে ডুবে হাফেজের মৃত্যু | আই নিউজ বিডি

যশোর

যশোর চৌগাছায় বেড়াতে এসে পুকুরে ডুবে হাফেজের মৃত্যু

যশোর চৌগাছায় বেড়াতে এসে পুকুরে ডুবে হাফেজের মৃত্যু
Eidok-এ শেয়ার
যশোর চৌগাছায় বেড়াতে এসে পুকুরে ডুবে হাফেজের মৃত্যু
ছবি: সংগৃহীত

যশোরের চৌগাছায় পুকুরে ডুবে মো. আব্দুল্লাহ (১৬) নামে এক মাদ্রাসা ছাত্রের করুণ মৃত্যু হয়েছে।

আজ বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ২টা ২০ মিনিটের দিকে উপজেলার ০৭নং পাতিবিলা ইউনিয়নের নেয়ামতপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
​নিহত আব্দুল্লাহ ঢাকার নারায়ণগঞ্জ এলাকার আব্দুল গনির ছেলে। সে ঢাকার উত্তরার 'তানজিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসা'র ৮ম শ্রেণির ছাত্র এবং একজন হাফেজ ছিল।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আব্দুল্লাহ কয়েকদিন আগে নেয়ামতপুর গ্রামে তার দাদার বাড়িতে বেড়াতে এসেছিল। বুধবার দুপুরে গ্রামের ওমর গাজীর পুকুরে গোসল করতে নেমে সে নিখোঁজ হয়। দীর্ঘক্ষণ তার সন্ধান না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে পুকুর থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।


​উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন।
​নিহত আব্দুল্লাহর অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বর্তমানে তার মরদেহ চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
​চৌগাছা থানার এসআই মোঃ মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল পরিদর্শন করেছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর: শ্রদ্ধা ও শোকে স্মরণ, শোকযাত্রা ও স্মরণসভা অনুষ্ঠিত আইন-আদালত ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর: শ্রদ্ধা ও শোকে স্মরণ, শোকযাত্রা ও স্মরণসভা অনুষ্ঠিত 31 ভিউ তদন্ত ছাড়া সাংবাদিকের বিরুদ্ধে মামলা নিতে চাওয়া ওসি আবু নাসের রায়হানের বদলি আইন-আদালত তদন্ত ছাড়া সাংবাদিকের বিরুদ্ধে মামলা নিতে চাওয়া ওসি আবু নাসের রায়হানের বদলি 30 ভিউ বিদেশি আদালতের গ্রেফতারি পরোয়ানা স্বয়ংক্রিয়ভাবে কার্যকরের সুযোগ নেই: হাইকোর্ট আইন-আদালত বিদেশি আদালতের গ্রেফতারি পরোয়ানা স্বয়ংক্রিয়ভাবে কার্যকরের সুযোগ নেই: হাইকোর্ট 45 ভিউ এসিল্যান্ড পদ দীর্ঘদিন শূন্য, এবার ইউএনওর বদলি—প্রশাসনিক স্থবিরতার আশঙ্কা তালায় আইন-আদালত এসিল্যান্ড পদ দীর্ঘদিন শূন্য, এবার ইউএনওর বদলি—প্রশাসনিক স্থবিরতার আশঙ্কা তালায় 70 ভিউ কদমতলা বাজারে মাদকের বিরুদ্ধে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্রতিবাদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি আইন-আদালত কদমতলা বাজারে মাদকের বিরুদ্ধে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্রতিবাদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি 60 ভিউ দেবহাটায় কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রি, কলেজ মাঠকে বানানো হলো ডাম্পার চলাচলের পথ আইন-আদালত দেবহাটায় কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রি, কলেজ মাঠকে বানানো হলো ডাম্পার চলাচলের পথ 90 ভিউ দুর্গম পাহাড়ে অসহায় মানুষের পাশে ৫৪ বিজিবি আইন-আদালত দুর্গম পাহাড়ে অসহায় মানুষের পাশে ৫৪ বিজিবি 89 ভিউ