দিনাজপুরে যুব উন্নয়ন বিষয়ক মতবিনিময়সভা | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

দিনাজপুরে যুব উন্নয়ন বিষয়ক মতবিনিময়সভা

Sifat Asmain avatar   
Sifat Asmain
দিনাজপুরে যুব উন্নয়ন বিষয়ক মতবিনিময়সভা
দিনাজপুরে যুব উন্নয়ন বিষয়ক মতবিনিময়সভা
ছবি: সংগৃহীত
****

মঙ্গলবার ২৩ ডিসেম্বর ২০২৫, বিকেলে দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সভাকক্ষে দিনাজপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে “তারুণ্য নির্ভর বাংলাদেশ গঠনে এসো দেশ বদলাই—পৃথিবী বদলাই” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস. এম. হাবিবুল হাসান। তিনি বলেন, দেশের অগ্রগতি ও স্মার্ট বাংলাদেশ গঠনে তরুণদের সৃজনশীলতা, দক্ষতা এবং ইতিবাচক মনোভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

দিনাজপুর জেলা তথ্য অফিসের সিনিয়র জেলা তথ্য অফিসার সাদিয়া আফরিন শোফার সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক খন্দকার মোঃ রওনাকুল ইসলাম এবং দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শেখ রকিবুল হাসান। বক্তারা তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ ও দিকনির্দেশনার গুরুত্ব তুলে ধরেন।

মুক্ত আলোচনায় অংশ নেন শিক্ষার্থী সাদেক তানভীর মুন্না, মোহাম্মদ জাহিদ হাসানসহ অন্যান্য অংশগ্রহণকারীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের মোঃ ফি আওলাদ।

সভায় দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Keine Kommentare gefunden


News Card Generator