সুন্দরগঞ্জে কলাগাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু | আই নিউজ বিডি

সুন্দরগঞ্জে কলাগাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

সুন্দরগঞ্জে কলাগাছের নিচে চাপা পড়ে সাজ্জাদ হোসেন নামের এক শিশুর মৃত্যু হয়েছে।..
Eidok-এ শেয়ার
সুন্দরগঞ্জে কলাগাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জে কলাগাছের নিচে চাপা পড়ে সাজ্জাদ হোসেন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের পূর্ব ছাপড়হাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাজ্জাদ হোসেন একই গ্রামের আনারুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সাজ্জাদ হোসেন তার দাদা বদিউজ্জামানের সঙ্গে বাড়ির পেছনের পুকুরপাড়ে ছিল। এ সময় তার দাদা একটি কলাগাছ কাটছিলেন। হঠাৎ সাজ্জাদ দৌড় দিলে দুর্ঘটনাবশত কলাগাছের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরিবারের লোকজন ও স্থানীয়রা দ্রুত সাজ্জাদকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

注释 0

没有找到评论

相关文章

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 区域新闻 বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 39 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 区域新闻 মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 52 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 区域新闻 প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 52 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 区域新闻 মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 46 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 区域新闻 রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 42 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 区域新闻 খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 63 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 区域新闻 রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 52 Views