সুন্দরগঞ্জে কলাগাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু | আই নিউজ বিডি

সুন্দরগঞ্জে কলাগাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

সুন্দরগঞ্জে কলাগাছের নিচে চাপা পড়ে সাজ্জাদ হোসেন নামের এক শিশুর মৃত্যু হয়েছে।..
Eidok-এ শেয়ার
সুন্দরগঞ্জে কলাগাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জে কলাগাছের নিচে চাপা পড়ে সাজ্জাদ হোসেন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের পূর্ব ছাপড়হাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাজ্জাদ হোসেন একই গ্রামের আনারুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সাজ্জাদ হোসেন তার দাদা বদিউজ্জামানের সঙ্গে বাড়ির পেছনের পুকুরপাড়ে ছিল। এ সময় তার দাদা একটি কলাগাছ কাটছিলেন। হঠাৎ সাজ্জাদ দৌড় দিলে দুর্ঘটনাবশত কলাগাছের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরিবারের লোকজন ও স্থানীয়রা দ্রুত সাজ্জাদকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জেলার খবর সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 62 ভিউ অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন জেলার খবর অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 55 ভিউ মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা জেলার খবর মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 43 ভিউ ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ জেলার খবর ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 29 ভিউ ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা জেলার খবর ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 61 ভিউ ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 27 ভিউ ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 50 ভিউ