নাফিজ আহমেদঃ
সোমবার সন্ধায় রাজবাড়ীর কালুখালী উপজেলায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি , সুস্থতার জন্য দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গড়িয়ানা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনা সভার সভাপতিত্ব করেন মদাপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল হালিম সরদার। প্রধান অতিথি হিসেবে জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলী বাবু, প্রধান বক্তা বিএনপি মনোনীত রাজবাড়ী ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হারুন অর রশীদ।
বিশেষ অতিথি হিসেবে কালুখালী উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান,সহসভাপতি ওবায়দুল কবির কুন্নু, আলমগীর হোসেন, সাধারন সম্পাদক এড রকিবুল হাসান রুমা, সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান তোতা, যুবদলের ঢাকা মহানগর উত্তর শাখা আহ্বায়ক আজমীর হোসেন খান, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, রাজবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেল,উপজেলা যুবদলের আহ্বায়ক জিল্লুর রহমান, সদস্য সচিব ডাঃ জাকির হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি জামাল খান মদাপুর, ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মদন কুমার প্রামাণিক প্রমুখ বক্তব্য রাখেন।