তারেক রহমানের আগমন উপলক্ষে রাণীশংকৈলে যুবদলের আনন্দ মিছিল.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

তারেক রহমানের আগমন উপলক্ষে রাণীশংকৈলে যুবদলের আনন্দ মিছিল..

হাসিনুজ্জামান মিন্টু,, avatar   
হাসিনুজ্জামান মিন্টু,,
তারেক রহমানের আগমন উপলক্ষে রাণীশংকৈলে যুবদলের আনন্দ মিছিল..
তারেক রহমানের আগমন উপলক্ষে রাণীশংকৈলে যুবদলের আনন্দ মিছিল..
ছবি: সংগৃহীত
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
হাসিনুজ্জামান মিন্টু

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় উপজেলা ও পৌ..

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য শুভেচ্ছা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার রাতে পৌর শহরের কলেজ মোড় এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বিভিন্ন স্লোগান ও ব্যানার-ফেস্টুনে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

 

মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি নুরনবী, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক মুনতাসির আল মিঠু। এছাড়া পৌর বিএনপির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শাহাজান আলীসহ উপজেলা যুবদলের সভাপতি শামীম সুমন, সাধারণ সম্পাদক আকতারুল ইসলাম আক্তার ও সাংগঠনিক সম্পাদক আওলাদ অংশ নেন।

 

পৌর যুবদলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক মমিন এবং সাংগঠনিক সম্পাদক মুক্তারুল ইসলাম মুক্তার। এ সময় বিপুলসংখ্যক যুবদল কর্মী-সমর্থক মিছিলে অংশগ্রহণ করেন।

 

নেতারা তাদের বক্তব্যে বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নতুন উদ্যমে সাংগঠনিকভাবে শক্তিশালী হচ্ছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যুবদল সবসময় অগ্রভাগে থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Geen reacties gevonden


News Card Generator