চট্টগ্রামে-০৪ বিএনপির মনোনয়নে পাল্টাচ্ছে দৃশ্যপট | আই নিউজ বিডি

চট্টগ্রাম

চট্টগ্রামে-০৪ বিএনপির মনোনয়নে পাল্টাচ্ছে দৃশ্যপট

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড–আকবরশাহ) আসনে বিএনপির লায়ন আসলাম চৌধুরীর মনোনয়ন চূড়ান্ত হলো। এখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়া অপেক্ষামাত্র।..
Eidok-এ শেয়ার
চট্টগ্রামে-০৪ বিএনপির মনোনয়নে পাল্টাচ্ছে দৃশ্যপট
ছবি: সংগৃহীত

গতকাল শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঘোষিত সম্ভাব্য প্রার্থীদের নিয়ে শেষদিনের বৈঠকে এ আসনে বিএনপির ঘোষিত প্রার্থী কাজী সালাউদ্দিনের পরিবর্তে ডাকা হয়েছে লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরীকে। বৈঠকে ডাকার মধ্য দিয়ে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড–আকবরশাহ) আসনে বিএনপির লায়ন আসলাম চৌধুরীর মনোনয়ন চূড়ান্ত হলো। এখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়া অপেক্ষামাত্র।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চট্টগ্রামে বিএনপির সম্ভাব্য প্রার্থীর তালিকা নিয়ে একের পর এক দৃশ্যপট পাল্টাচ্ছে। চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড–আকবরশাহ) আসনে বিএনপির ঘোষিত প্রার্থী কাজী সালাউদ্দিনের পরিবর্তে লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরীর নাম উঠে এসেছে। বিএনপির একটি বিশ্বস্ত সূত্র জানায়, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড–আকবরশাহ) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন হচ্ছে। এ আসনে গত ৩ নভেম্বর প্রথম দফায় ঘোষিত বিএনপির প্রার্থী কাজী সালাউদ্দিনের পরিবর্তে এবার লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন দিচ্ছে দল। এজন্য শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রার্থীদের বৈঠকে কাজী সালাউদ্দিনের পরিবর্তে লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরীকে ডাকা হয়েছে।

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel