ইনক্লাব মঞ্চের মূখ্যপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে ১৯ ডিসেম্বর শুক্রবার দুপচাঁচিয়ায় বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়েছে। শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধার আয়োজনে বাদ জুম্মা মডেল মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। এতে বক্তব্য রাখেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ দুপচাঁচিয়া উপজেলা সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, জুলাই যোদ্ধা আদিল, জুয়েল, জুলাই আহত যোদ্ধা বেলাল, রানা, ছাত্র-জনতা রিয়াজ সহ প্রমূখ। সমগ্র সভাটি পরিচালনা করেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ উপজেলা নেতা অধ্যাপক শাহজাহান আলী তালুকদার। বক্তারা হাদিকে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবী জানান।
برنامه «Eye News BD»
نظرات 0