জনতা আদর্শ বিদ্যা নিকেতনের বর্তমান ও প্রাক্তন শিক্ষক, শিক্ষার্থীদের প্রীতি বনভোজন-পুনর্মিলন ২০২৫ উদযাপন.... | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

জনতা আদর্শ বিদ্যা নিকেতনের বর্তমান ও প্রাক্তন শিক্ষক, শিক্ষার্থীদের প্রীতি বনভোজন-পুনর্মিলন ২০২৫ উদযাপন....

Motior Rahman Sumon avatar   
Motior Rahman Sumon
জনতা আদর্শ বিদ্যা নিকেতনের বর্তমান  ও প্রাক্তন শিক্ষক, শিক্ষার্থীদের প্রীতি বনভোজন-পুনর্মিলন ২০২৫ উদযাপন....
জনতা আদর্শ বিদ্যা নিকেতনের বর্তমান  ও প্রাক্তন শিক্ষক, শিক্ষার্থীদের প্রীতি বনভোজন-পুনর্মিলন ২০২৫ উদযাপন....
ছবি: সংগৃহীত
জনতা আদর্শ বিদ্যা নিকেতনের বর্তমান ও প্রাক্তন শিক্ষক, শিক্ষার্থীদের প্রীতি বনভোজন-পুনর্মিলন ২০২৫ উদযাপন....

জনতা আদর্শ বিদ্যা নিকেতনের বর্তমান  ও প্রাক্তন শিক্ষক, শিক্ষার্থীদের প্রীতি বনভোজন-পুনর্মিলন-২০২৫ এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান উদযাপন হয় কান্দিপাড়া, পাগলা, গফরগাঁওয়ে।

উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়টি প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান সময় পর্যন্ত যারা পড়াশুনা করেছেন এবং করিয়েছেন তাদের সকলের অংশগ্রহণসহ বর্তমানের শিক্ষক ও  শিক্ষার্থীদের উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রাক্তন শিক্ষক, শিক্ষার্থীরা করেন তাদের প্রিয় বিদ্যাপিঠ নিয়ে স্মৃতিচারণ।

বিদ্যালয়টি প্রাক্তন শিক্ষার্থী একই সঙ্গে শিক্ষক জনাব আআখতারুজ্জামান বাচ্চু বলেন- আজকে আনন্দের দিন। মিলনমেলা সকল বয়সেই আনন্দের। অভিভাবকদের উদ্দেশ্যে বলেন- আজকের এই অনুষ্ঠান একটা সুযোগ । আপনার সন্তানকে সঠিক মানুষ হিসেবে গড়ে তুলার।'

উক্ত প্রতিষ্ঠানের সভাপতি জনাব আমিনুল ইসলাম স্কুলের মান উন্নয়নে সকলের সহ্মীসহযোগিতা ব্যক্ত করেন এবং আগামী বছর জেলার মধ্যে শ্রেষ্ঠ বিদ্যাপিঠ হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার কথা তুলে ধরেন।

জনতা আদর্শ নিকেতনের প্রধান শিক্ষক জনাব লুৎফুন্নেছা প্রাক্তন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন- তোমাদেরকে দেখে মনটা ভরে গেলো। এতো বড় অনুষ্ঠান এর আগে কখনো হয়নি। আমারও শেষ বেলায় এমন একটি পুনর্মিলন অনুষ্ঠান করতে পারায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ।

দ্বিতীয় পর্বে ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশাত্মবোধক গান ও নৃত্যানুষ্ঠান। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ফিরোজ আহমেদ স্বপনের লেখা ও পরিচালনায় মঞ্চায়ন হয় একটি দেশাত্মবোধক গীতিআলেখ্য যা সকলের নজর কাড়ে। পুরো অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন প্রাক্তন শিক্ষক জনাব ফিরোজ আহমেদ স্বপন ও বর্তমান সহকারী শিক্ষক জনাব নজরুল ইসলাম ।

শেষবিকেলে ছিলো র‍্যাফলড্র। পুরস্কার প্রদান, প্রাক্তন শিক্ষক, শিক্ষার্থীদের শুভেচ্ছা ক্রেস্ট বিতরণ ও সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হয়।

Keine Kommentare gefunden


News Card Generator