দুদক খুলনা’র উপ-পরিচালক মো.আবদুল ওয়াদুদ এঁর সাতক্ষীরায় বিদায় সংবর্ধনা | আই নিউজ বিডি

খুলনা

দুদক খুলনা’র উপ-পরিচালক মো.আবদুল ওয়াদুদ এঁর সাতক্ষীরায় বিদায় সংবর্ধনা

সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পক্ষ থেকে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় খুলনা’র উপ-পরিচালক মো. আবদুল ওয়াদুদ এঁর বদলীজনিত বিদায় সংবর্ধনা..
Eidok-এ শেয়ার
দুদক খুলনা’র উপ-পরিচালক মো.আবদুল ওয়াদুদ এঁর সাতক্ষীরায় বিদায় সংবর্ধনা
ছবি: সংগৃহীত

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা: 

সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পক্ষ থেকে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় খুলনা’র উপ-পরিচালক মো. আবদুল ওয়াদুদ এঁর বদলীজনিত বিদায় সংবর্ধনা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
 
শুক্রবার (১৯ ডিসেম্বর '২৫) সকাল ১১টায় সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে শহরের তুফান কনভেনশন সেন্টার লেকভিউয়ের যমুনা হলে সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় খুলনা’র উপ-পরিচালক মো. আবদুল ওয়াদুদ।
 
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,“সাতক্ষীরার সম্মানিত মানুষগুলোকে নিয়ে দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। আমি একজন সরকারি কর্মচারী হয়ে বলছি সাতক্ষীরা জেলা আমার কাছে অনেক গৌরবের ও সম্মানের। সাতক্ষীরা জেলার মানুষ অনেক সুন্দর।” 
 
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপসহকারী পরিচালক মো. রুবেল হোসেন, উপসহকারী পরিচালক মহসিন আলী ও উপসহকারী পরিচালক মো. আশিকুর রহমান প্রমুখ। 
 
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মুর্শিদা আকতার, শ্যামনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কৃষ্ণ নন্দ মুখার্জি, কালিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আখতারুজ্জামান, তালা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অচিন্ত্য কুমার সাহা, কলারোয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারী মো. মুজিবুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি রোকনুজ্জামান, দেবহাটা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি চন্দ্রকান্ত মল্লিক প্রমুখ।
 
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য রেবেকা সুলতানা, অধ্যক্ষ রেজাউল করিম, মো. সাকিবুর রহমান, প্রভাষক আব্দুল ওহাব আজাদ, এডভোকেট মো. মুনিরুউদ্দিন, নাজমুল আরিফ, মো. সাহাবুদ্দিন, এনামুল কবির খান প্রমুখ। এসময় জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারী মো. আনিছুর রহমান।

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড Закон-Суд তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড 54 Views নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ Закон-Суд নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ 44 Views আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম Закон-Суд আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম 57 Views খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন Закон-Суд খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন 60 Views শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর Закон-Суд শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর 28 Views ঢাকায় তিনটি ও চট্টগ্রামে দুটি বাণিজ্যিক আদালত করার পরিকল্পনা সরকারের Закон-Суд ঢাকায় তিনটি ও চট্টগ্রামে দুটি বাণিজ্যিক আদালত করার পরিকল্পনা সরকারের 72 Views প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ Закон-Суд প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ 47 Views