যশোরে ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১৮… | আই নিউজ বিডি

যশোর

যশোরে ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১৮ নেতাকর্মী আটক

যশোরে ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১৮ নেতাকর্মী আটক..
Eidok-এ শেয়ার
যশোরে ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১৮ নেতাকর্মী আটক
ছবি: সংগৃহীত

যশোরে ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে মঙ্গলবার ও বুধবার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সাইবার ইনভেস্টিগেশন সেলের সহযোগিতায় তাদের আটক করে কোতোয়ালি ও শার্শা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির ওসি মোহাম্মদ আলী।

এক দিনই আটককৃতদের কোতোয়ালি ও শার্শা থানার বিভিন্ন মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ। 

আটককৃতরা হলেন, চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী, উপজেলার পাতিবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক মেম্বার বিশারত হোসেন শেখ বিশে, সদর উপজেলার ভেকুটিয়া গ্রামের বাসিন্দা ও আরবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মুকুল, সদর উপজেলা যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য পাকদিয়া গ্রামের হোসেন আলী, চাঁচড়া রায়পাড়ার বাসিন্দা ও ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মফিজুর রহমান, চাঁচড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, সদর উপজেলার গোয়ালদহ গ্রামের তেঁতুলতলার মৃত মাহাতাব বিশ্বাসের ছেলে ইয়াছিন বিশ্বাস, শার্শা উপজেলার কাজীরবেড় গ্রামের মৃত বাবর আলীর ছেলে মোশারফ হোসেন, শিকারপুর গ্রামের মেটেপাড়ার ইউনুস আলী মোড়লের ছেলে শিল্পী রহমান, আমলাই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে শামসুজ্জামান বুলু, খলশি গ্রামের সিদ্দিকুর রহমান, ঝিকরগাছার কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল কালাম আজাদ, গৌরসুটি গ্রামের আজগর আলী, শুকুরখোলা গ্রামের নুর ইসলাম এবং মনিরামপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দুর্গাপুর গ্রামের সাইফুর রহমান অভি, বাঘারপাড়া উপজেলার দয়রামপুর গ্রামের আব্দুল্লাহ আল মামুন, নারিকেলবাড়িয়ার সুরঞ্জিত অধিকারী, রাধানগরের আলমগীর হোসেন, অভয়নগরের চেঙ্গুটিয়ার শহিদুল ইসলাম।

যশোর ডিবির ওসি মোহাম্মদ আলী জানান, অপরাধীদের ধরতে তাদের এই বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর: শ্রদ্ধা ও শোকে স্মরণ, শোকযাত্রা ও স্মরণসভা অনুষ্ঠিত আইন-আদালত ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর: শ্রদ্ধা ও শোকে স্মরণ, শোকযাত্রা ও স্মরণসভা অনুষ্ঠিত 31 ভিউ তদন্ত ছাড়া সাংবাদিকের বিরুদ্ধে মামলা নিতে চাওয়া ওসি আবু নাসের রায়হানের বদলি আইন-আদালত তদন্ত ছাড়া সাংবাদিকের বিরুদ্ধে মামলা নিতে চাওয়া ওসি আবু নাসের রায়হানের বদলি 30 ভিউ বিদেশি আদালতের গ্রেফতারি পরোয়ানা স্বয়ংক্রিয়ভাবে কার্যকরের সুযোগ নেই: হাইকোর্ট আইন-আদালত বিদেশি আদালতের গ্রেফতারি পরোয়ানা স্বয়ংক্রিয়ভাবে কার্যকরের সুযোগ নেই: হাইকোর্ট 45 ভিউ এসিল্যান্ড পদ দীর্ঘদিন শূন্য, এবার ইউএনওর বদলি—প্রশাসনিক স্থবিরতার আশঙ্কা তালায় আইন-আদালত এসিল্যান্ড পদ দীর্ঘদিন শূন্য, এবার ইউএনওর বদলি—প্রশাসনিক স্থবিরতার আশঙ্কা তালায় 70 ভিউ কদমতলা বাজারে মাদকের বিরুদ্ধে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্রতিবাদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি আইন-আদালত কদমতলা বাজারে মাদকের বিরুদ্ধে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্রতিবাদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি 60 ভিউ দেবহাটায় কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রি, কলেজ মাঠকে বানানো হলো ডাম্পার চলাচলের পথ আইন-আদালত দেবহাটায় কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রি, কলেজ মাঠকে বানানো হলো ডাম্পার চলাচলের পথ 90 ভিউ দুর্গম পাহাড়ে অসহায় মানুষের পাশে ৫৪ বিজিবি আইন-আদালত দুর্গম পাহাড়ে অসহায় মানুষের পাশে ৫৪ বিজিবি 89 ভিউ