অপারেশন ডেভিল হান্টে ছাত্রলীগ নেতা শিশির গ্রেপ্তার | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

অপারেশন ডেভিল হান্টে ছাত্রলীগ নেতা শিশির গ্রেপ্তার

Md MR Uzzal avatar   
Md MR Uzzal
অপারেশন ডেভিল হান্টে ছাত্রলীগ নেতা শিশির গ্রেপ্তার
অপারেশন ডেভিল হান্টে ছাত্রলীগ নেতা শিশির গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
দেশব্যাপী চলমান বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’–এর অংশ হিসেবে ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।..

অপারেশন ডেভিল হান্টে ছাত্রলীগ নেতা শিশির গ্রেপ্তার

দেশব্যাপী চলমান বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’–এর অংশ হিসেবে ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আনিসুর রহমান শিশির (২৮)। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক এবং বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-সংস্কৃতিক সম্পাদক ছিলেন।

পুলিশ জানায়, শনিবার (১৩ ডিসেম্বর) রাতের কোনো এক সময় ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানা পুলিশ তাকে আটক করে। পরে রোববার তাকে নেত্রকোণার পূর্বধলা থানায় হস্তান্তর করা হয়।

আনিসুর রহমান শিশির নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলা সদরের তারাকান্দা গ্রামের বাসিন্দা। তার পিতা সিদ্দিকুর রহমান বুলবুল, যিনি বর্তমানে ৬ নম্বর পূর্বধলা সদর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দিদারুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত শিশির পূর্বধলা থানার মামলা নং–২৮ (তারিখ: ২৩/১১/২০২৪)–এর এজাহারভুক্ত ১৮ নম্বর আসামি। মামলাটি ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইন (সংশোধনী/১৩)–এর ৬, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় দায়ের করা হয়েছে।

ওসি আরও জানান, ধোবাউড়া থানা পুলিশ তাকে আটক করার পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পূর্বধলা থানায় হস্তান্তর করে। বর্তমানে তিনি থানা হাজতে রয়েছেন এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator