‎মোংলা শহরে ইজিবাইক অটো চলাচল বন্ধের দাবীতে বিক্ষোভ | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

‎মোংলা শহরে ইজিবাইক অটো চলাচল বন্ধের দাবীতে বিক্ষোভ

ম.ম.রবি ডাকুয়া avatar   
ম.ম.রবি ডাকুয়া
‎মোংলা শহরে ইজিবাইক অটো চলাচল বন্ধের দাবীতে বিক্ষোভ
‎মোংলা শহরে ইজিবাইক অটো চলাচল বন্ধের দাবীতে বিক্ষোভ
ছবি: সংগৃহীত
‎মোংলা প্রতিনিধিঃ
‎
‎বন্দরনগরী মোংলা শহরের পৌর এলাকায় অবৈধ যান চলাচল বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।..

দুর্ঘটনা এড়াতে ইজিবাইক, মাহেন্দ্র, টমট ও মিশুক পৌর শহরের বাহিরে রাখা এবং শহরে নসিমন-করিমন চলাচল বন্ধের দাবীতে রবিবার বিকেলে এ কর্মসূচি পালন করে মোংলা পোর্ট পৌরসভা ভ্যান ও রিক্সা শ্রমিক ইউনিয়ন।
‎
‎রোববার বিকেলে শ্রম কল্যাণ সড়কের নিজস্ব কার্যালয় থেকে বের হওয়া বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের চৌধুরীর মোড়ে অনুষ্ঠিত হয় সমাবেশে। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভ্যান-রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি আঃ সালাম ব্যাপারী ও সাধারণ সম্পাদক হাওলাদার শহিদুল ইসলাম।
‎
‎সমাবেশে বক্তারা বলেন, অবৈধ বেপরোয়া ইজিবাইক চাপায় শহরের শনিবার সন্ধ্যায় শ্রমিক সংঘের সামনে শনিবার বিকেলে নিহত হয় বিএনপি কর্মী মাকসুদুর রহমান হারুন। এছাড়াও প্রায়ই এই অবৈধ যানে নানা ধরণের দুর্ঘটনা ঘটছে। সেই সাথে শহরে লেগেই থাকছে যানজট। তাই পৌর শহরে এসব অবৈধ যান চলাচল বন্ধের দাবী জানান বক্তারা।
‎
‎শনিবার এ সড়ক দুর্ঘটনার পর পরই সকল ধরনের অটো ইজিবাইক, মাহেন্দ্র, ও নছিমন টমটম শহরে প্রবেশ বন্ধ করে দেয় সংগঠনের পক্ষ থেকে। এতে বেশী বিড়ম্বনায় পরেছে মোংলা ইপিজেডে শ্রমিক-কর্মচারীরা।

Nessun commento trovato


News Card Generator