সাতক্ষীরায় জামায়াত প্রার্থীর পথসভায় পোশাক পরিহিত পুলিশ সদস্যের… | আই নিউজ বিডি

সাতক্ষীরা

সাতক্ষীরায় জামায়াত প্রার্থীর পথসভায় পোশাক পরিহিত পুলিশ সদস্যের যোগদান: সাময়িক বরখাস্ত

ছুটি নিয়ে বাড়িতে না থেকে সাতক্ষীরা-২ আসনে জামায়াত ইসলাম মনোনীত  দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের নির্বাচনী জনসভায় ইউনিফর্ম পরে ইসলামী সঙ্গীত পরিবেশন ও বক্তব্য রাখার অভিযোগে যশোর ..
Eidok-এ শেয়ার
সাতক্ষীরায় জামায়াত প্রার্থীর পথসভায় পোশাক পরিহিত পুলিশ সদস্যের যোগদান: সাময়িক বরখাস্ত
ছবি: সংগৃহীত

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা: 

ছুটি নিয়ে বাড়িতে না থেকে সাতক্ষীরা-২ আসনে জামায়াত ইসলাম মনোনীত  দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের নির্বাচনী জনসভায় ইউনিফর্ম পরে ইসলামী সঙ্গীত পরিবেশন ও বক্তব্য রাখার অভিযোগে যশোর পুলিশ লাইনে কর্মরত সহকারি উপ-পরিদর্শক মহিবুল্লাহ কারী মহিবুল্লাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।


রবিবার (১৪ ডিসেম্বর '২৫) যশোর পুলিশ সুপার তাকে বরখাস্ত করেন।

যশোর পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ৭ ডিসেম্বর সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ড জামায়াতের আমীর জিয়াউর রহমানের সভাপতিত্বে সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনের জামায়াত ইসলামী মনোনীত মুহাদ্দিস আব্দুল খালেকের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী পথসভা আমতলা মোড়ে অনুষ্ঠিত হয়। রাত ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত ওই পথসভায় ইউনিফর্ম পরিহিত অবস্থায় ইসলামী সঙ্গীত পরিবেশন ও নির্বাচনী বক্তব্য দেন যশোর পুলিশ লাইনে কর্মরত ও সাতক্ষীরা পুলিশ লাইনে পূর্বে কর্মরত সহকারি উপ-পরিদর্শক (সশস্ত্র) ৭৩৭ মহিবুল্লাহ কারী মহিবুল্লাহ। বিষয়টি আরআই যশোর পুলিশ লাইন্সের মাধ্যমে জানা যায়। জানানো হয় খুলনা রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক ও যশোর পুলিশ সুপারকে। যাহা পুলিশের পেশাদারিত্ব ও ভাবমুর্তি ক্ষুন্ন করে। মহিবুল্লাহ কারী মহিবুল্লাহ গত ২৬ নভেম্বর থেকে ১৫ দিনের আরআরএল ছুটি নিয়ে  নড়াইল জেলার বাড়িতে রওনা করেন। ছুটি শেষে ১২ ডিসেম্বর তিনি কর্মস্থলে যোগদান করেন। মোবাইলে তিনি জামায়াতের পথসভায় ইসলামী সঙ্গীত পরিবেশন ও বক্তব্য রাখার বিষয়টি নিশ্চিত করেন। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাসহ অন্যান্য ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

মহিবুল্লাহ কারী মহিবুল্লাহকে সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন যশোর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

注释 0

没有找到评论

相关文章

প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ 法律-法院 প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ 43 Views ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর: শ্রদ্ধা ও শোকে স্মরণ, শোকযাত্রা ও স্মরণসভা অনুষ্ঠিত 法律-法院 ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর: শ্রদ্ধা ও শোকে স্মরণ, শোকযাত্রা ও স্মরণসভা অনুষ্ঠিত 43 Views তদন্ত ছাড়া সাংবাদিকের বিরুদ্ধে মামলা নিতে চাওয়া ওসি আবু নাসের রায়হানের বদলি 法律-法院 তদন্ত ছাড়া সাংবাদিকের বিরুদ্ধে মামলা নিতে চাওয়া ওসি আবু নাসের রায়হানের বদলি 39 Views বিদেশি আদালতের গ্রেফতারি পরোয়ানা স্বয়ংক্রিয়ভাবে কার্যকরের সুযোগ নেই: হাইকোর্ট 法律-法院 বিদেশি আদালতের গ্রেফতারি পরোয়ানা স্বয়ংক্রিয়ভাবে কার্যকরের সুযোগ নেই: হাইকোর্ট 52 Views এসিল্যান্ড পদ দীর্ঘদিন শূন্য, এবার ইউএনওর বদলি—প্রশাসনিক স্থবিরতার আশঙ্কা তালায় 法律-法院 এসিল্যান্ড পদ দীর্ঘদিন শূন্য, এবার ইউএনওর বদলি—প্রশাসনিক স্থবিরতার আশঙ্কা তালায় 75 Views কদমতলা বাজারে মাদকের বিরুদ্ধে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্রতিবাদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি 法律-法院 কদমতলা বাজারে মাদকের বিরুদ্ধে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্রতিবাদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি 69 Views দেবহাটায় কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রি, কলেজ মাঠকে বানানো হলো ডাম্পার চলাচলের পথ 法律-法院 দেবহাটায় কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রি, কলেজ মাঠকে বানানো হলো ডাম্পার চলাচলের পথ 106 Views