বরগুনায় ৭০ কেজির বিরল ‘বাঘা আইর’ মাছ, উৎসুক জনতার ভিড় | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বরগুনায় ৭০ কেজির বিরল ‘বাঘা আইর’ মাছ, উৎসুক জনতার ভিড়

MD .KHALED MOSHARRAF SHOHEL avatar   
MD .KHALED MOSHARRAF SHOHEL
বরগুনায় ৭০ কেজির বিরল ‘বাঘা আইর’ মাছ, উৎসুক জনতার ভিড়
বরগুনায় ৭০ কেজির বিরল ‘বাঘা আইর’ মাছ, উৎসুক জনতার ভিড়
ছবি: সংগৃহীত
বরগুনায় ৭০ কেজির বিরল ‘বাঘা আইর’ মাছ, উৎসুক জনতার ভিড়
 জেলা  প্রতিনিধি,বরগুনা।। 
বরগুনায় হোটেলে বিক্রির জন্য আনা হয়েছে ৭০ কেজি ওজনের বিরল প্রজাতির বাঘা আইর মাছ। স্থানীয় হোটেল ব্যবসায়ী মজিবর এই মাছটি ৮২ হাজার টাকায় ঢাকার তেজগাঁও বাজার থেকে বরগুনার স্থানীয় আড়তদার মোস্তফার মাধ্যমে সংগ্রহ করেছেন।
মাছটি প্রদর্শনের সময় বরগুনার স্থানীয়রা ভিড়ে ঘিরে ধরেছেন। তারা জানান, এত বড় এবং বিরল প্রজাতির মাছ বরগুনায় আগে কখনো দেখা যায়নি।
হোটেল ব্যবসায়ী মজিবর জানান, সখের বশে আমি এই মাছটি এনেছি। এর আগে হোটেলে বড় বড় মাছ বিক্রি করেছি, তবে বাঘা আইর মাছ এবারই প্রথম।
তিনি আরও জানান, ইতিমধ্যে অনেকে ফোন করে নিশ্চিত করেছেন যে দুপুরে হোটেলে এসে এই বিরল মাছটি খাওয়ার জন্য উপস্থিত হবেন।
মাছটির বিষয় জানতে চাইলে বরগুনা সদর উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মাহামুদুল হাসান বলেন, বাঘা আইর মাছ ধরা এটি বন্য প্রাণী আইনে নিষিদ্ধ।
এবিষয়ে জানতে চাইলে বরগুনা সহকারী বন রক্ষক কর্মকর্তার মোবাইল ফোন করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।
 
কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator