সাতক্ষীরায় জেলা বিএনপির উদ্যোগে হাদির উপর হামলার প্রতিবাদ মিছিল ও… | আই নিউজ বিডি

সাতক্ষীরা

সাতক্ষীরায় জেলা বিএনপির উদ্যোগে হাদির উপর হামলার প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে সাতক্ষীরায় প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত..
اشتراک‌گذاری در Eidok
সাতক্ষীরায় জেলা বিএনপির উদ্যোগে হাদির উপর হামলার প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ
عکس: گردآوری‌شده

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে সাতক্ষীরায় প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর '২৫) বিকালে সাতক্ষীরা জেলা বিএনপি, অংগ ও সহযোগি সংগঠনের আয়োজনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তাজকিন আহমেদ চিশচির সভাপতিত্বে প্রতিবাদ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২আসনে (সাতক্ষীরা সদর-দেবহাটা) জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী গণমানুষের জননন্দিত ও প্রাণপ্রিয় নেতা আলহাজ্ব মো. আব্দুর রউফ।


বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপি'র সাবেক সমন্বয়ক ও সাবেক যুগ্ম আহবায়ক মো. হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম বাবু, এড. তোজাম্মেল হোসেন তোজাম প্রমুখ।


বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ‘দুষ্কৃতকারীরা ওসমান হাদিকে গুলিবিদ্ধ করেছে। এটা পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। আমরা অবিলম্বে হাদির গুলিবিদ্ধ ঘটনার তদন্ত করে দ্রুত দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশকে বিঘিœত করার জন্য দুষ্কৃতকারীরা নীলনকশা অনুযায়ী কাজ করছে। নির্বাচনকে বিঘিœত করতেই ওসমান হাদিকে গুলি করা হয়েছে। এর আগে বিএনপি মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহকে নির্বাচনী গণসংযোগের সময় গুলি করেন দুষ্কৃতকারীরা। এই দুটি ঘটনার সঙ্গে যারা সম্পৃক্ত, তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।”

বিক্ষোভ সমাবেশের পূর্বে সঙ্গীতা মোড় থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা নিউ মার্কেট মোড়ে গিয়ে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ।


এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এইচ আর মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, পৌর যুবদলের আহ্বায়ক আলী শাহীন, সদর থানা যুবদলের আহবায়ক নজরুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব  মাসুম রানা সবুজ, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ সুমনুর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম কল্লোল, সাবেক সহসাংগঠনিক সাংগঠনিক সম্পাদক কাজী রাসিউল করিম রোমান, সাবেক সহসাংঠনিক সাংগঠনিক সম্পাদক দেবাশীষ চৌধুরী, সাবেক জেলা যুবনেতা আরিফ ইকবাল, আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রেজাউল ইসলাম ও ইউনিয়ন বিএনপি নেতা লুৎফুল আলম খোকনসহ প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। 

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

পোশাক খাতে অস্থিরতা দমনে জিরো টলারেন্স: জনপ্রতিনিধিদের জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ প্রধানমন্ত্রীর سیاست পোশাক খাতে অস্থিরতা দমনে জিরো টলারেন্স: জনপ্রতিনিধিদের জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ প্রধানমন্ত্রীর 26 Views নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের سیاست নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের 41 Views নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া سیاست নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 83 Views পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের سیاست পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 63 Views টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন سیاست টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন 59 Views গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা سیاست গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা 58 Views গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল سیاست গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল 82 Views