ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদীর ওপর হামলার প্রতিবাদে… | আই নিউজ বিডি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদীর ওপর হামলার প্রতিবাদে বিরলে বিক্ষোভ..

Abu Rayhan avatar   
Abu Rayhan
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদীর ওপর হামলার প্রতিবাদে বিরলে বিক্ষোভ..
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদীর ওপর হামলার প্রতিবাদে বিরলে বিক্ষোভ..
ছবি: সংগৃহীত
বিরল (দিনাজপুর), প্রতিনিধি:
জুলাই আন্দোলনের প্রতিবাদী কণ্ঠস্বর ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে দিনাজপুরের বিরলে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উদ্..

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদীর ওপর হামলার প্রতিবাদে বিরলে বিক্ষোভ 

বিরল (দিনাজপুর), প্রতিনিধি:

জুলাই আন্দোলনের প্রতিবাদী কণ্ঠস্বর ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে দিনাজপুরের বিরলে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১৩/১২/২০২৫) বিকেলে বিরল পৌর শহরের প্রধান সড়ক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

সমাবেশে বক্তারা বলেন, শরীফ ওসমান বিন হাদী দীর্ঘদিন ধরে অন্যায়, অবিচার ও দমন-পীড়নের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছেন। তাঁর ওপর হামলা গণতান্ত্রিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

 

বক্তারা আরও বলেন, অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

 

বিক্ষোভ মিছিলে বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচি চলাকালে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল।

 

উল্লেখ্য, সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদীর ওপর হামলার ঘটনা ঘটে, যা নিয়ে দেশজুড়ে বিভিন্ন মহলে নিন্দা ও উদ্বেগ প্রকাশ করা হচ্ছে।

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator