ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে বরগুনা বিএনপির বিক্ষোভ মিছিল | আই নিউজ বিডি

বরগুনা

ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে বরগুনা বিএনপির বিক্ষোভ মিছিল

ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে বরগুনা বিএনপির বিক্ষোভ মিছিল
Eidokでシェア
ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে বরগুনা বিএনপির বিক্ষোভ মিছিল
写真:提供

জেলা প্রতিনিধি,বরগুনা।। 
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর গুলি চালানোর ঘটনার প্রতিবাদে শনিবার (১৩ ডিসেম্বর) বরগুনা জেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও জনসমাবেশ করেছে।
সকাল ১১টার দিকে বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে মিজান টাওয়ারের সামনে সমাবেশে মিলিত হয়। মিছিলে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। মিছিলের নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক ও বরগুনা-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম মোল্লা।
সমাবেশে বরগুনা পৌর বিএনপির সাবেক সভাপতি ও জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর আলহাজ্ব এডভোকেট নূরুল ইসলাম বলেন, দেশে নির্বাচন বানচাল করতে একটি চক্র মরিয়া হয়ে উঠেছে। ওসমান হাদীর ওপর হামলার ঘটনায় সংশ্লিষ্টদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মোল্লার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে আহ্বান জানাই।
নজরুল ইসলাম মোল্লা বলেন, ৫ আগস্টের পর দেশের শান্তিপূর্ণ পরিবেশ ফিরে এসেছে। মানুষ দীর্ঘদিন পর ভোটাধিকার ফিরে পাবে এবং গণতান্ত্রিক সরকার রাষ্ট্র ক্ষমতায় বসবে। তবে ছাত্রলীগের কিছু পদে থাকা সদস্যদের শিবির করা ও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার বিষয়টি দুঃখজনক। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও অন্যান্য দল নির্বাচনে বাধা সৃষ্টি করতে নানা পায়তারা করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করতে প্রস্তুত।
তিনি বরগুনা জেলা বিএনপির সকল নেতা কর্মীদের আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার জন্য মাঠপর্যায়ে কঠোর পরিশ্রম করার আহ্বান জানান।

コメント 0

コメントがありません

関連記事

ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ 地区ニュース ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ 30 Views  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক 地区ニュース  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক 12 Views কালিগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, নিষিদ্ধ সংগঠনগুলোর অপতৎপরতার প্রতিবাদ 地区ニュース কালিগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, নিষিদ্ধ সংগঠনগুলোর অপতৎপরতার প্রতিবাদ 25 Views জাতীয় সাংবাদিক সংস্থা কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নাজিমুদ্দিন খোকন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন 地区ニュース জাতীয় সাংবাদিক সংস্থা কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নাজিমুদ্দিন খোকন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন 48 Views ঈশ্বরগঞ্জে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু 地区ニュース ঈশ্বরগঞ্জে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু 17 Views ১৯ নভেম্বরের লকডাউন মোকাবিলায় মুকসুদপুরে বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা, ভার্চুয়ালি নির্দেশনা রিজভীর 地区ニュース ১৯ নভেম্বরের লকডাউন মোকাবিলায় মুকসুদপুরে বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা, ভার্চুয়ালি নির্দেশনা রিজভীর 37 Views নেত্রকোনায় টিআরসি নিয়োগের স্বচ্ছতা নিশ্চিতের প্রতিশ্রুতি: দালাল চক্রের বিরুদ্ধে পুলিশ সুপারের হুঁশিয়ারি 地区ニュース নেত্রকোনায় টিআরসি নিয়োগের স্বচ্ছতা নিশ্চিতের প্রতিশ্রুতি: দালাল চক্রের বিরুদ্ধে পুলিশ সুপারের হুঁশিয়ারি 46 Views