জাবিপ্রবিতে ওসমান হাদির ওপর গুলিচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) স্বতন্ত্র এমপি প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর গুলিচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র হল থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি প্রধান ফটক হয়ে গোবিন্দগঞ্জ বাজার প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে ফিরে আসে। এ সময় শিক্ষার্থীরা “তুমি কে? আমি কে? হাদি হাদি”, “হাদীর গায়ে গুলি কেন—প্রশাসন জবাব চাই”সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে থাকেন। স্লোগানে পুরো ক্যাম্পাস মুখরিত হয়ে ওঠে।
মিছিল শেষে সমাবেশে ছাত্ররা বলেন, ওসমান হাদির ওপর হামলার ঘটনা দেশজুড়ে উদ্বেগজনক।
তারা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশ শেষে ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মুনাজাত করা হয়।
אפליקציית "Eye News BD"
הערות 0