ওসমান হাদী হামলা: প্রার্থীদের নিরাপত্তা নিয়ে সাকিব আনোয়ারের গভীর উদ্বেগ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ওসমান হাদী হামলা: প্রার্থীদের নিরাপত্তা নিয়ে সাকিব আনোয়ারের গভীর উদ্বেগ..

Juwel Hossain avatar   
Juwel Hossain
ওসমান হাদী হামলা: প্রার্থীদের নিরাপত্তা নিয়ে সাকিব আনোয়ারের গভীর উদ্বেগ..
ওসমান হাদী হামলা: প্রার্থীদের নিরাপত্তা নিয়ে সাকিব আনোয়ারের গভীর উদ্বেগ..
ছবি: সংগৃহীত
****

রাজধানীর বিজয়নগরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন সিরাজগঞ্জ-১ আসনে গণতন্ত্র মঞ্চ মনোনীত প্রার্থী ও নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আনোয়ার।

তিনি বলেন, “এই নারকীয় ঘটনা প্রমাণ করল—সারাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা কতটা অনিরাপদ। নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই এমন হামলা আগামী নির্বাচনের পরিবেশ কতটা ভয়ংকর হতে পারে তা স্পষ্ট করে দিয়েছে।”

গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের এই সদস্য গুরুতর আহত ওসমান হাদীর সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান। একই সাথে আগামী নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক সকল সম্ভাব্য প্রার্থীর নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, “প্রযুক্তির এই যুগে ঢাকার ব্যস্ততম এলাকায় এমন নৃশংস ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা কঠিন কাজ নয়। অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।”

সাকিব আনোয়ার আরও দাবি করেন, এই হামলার পেছনে নির্বাচন বানচালের কোনো ষড়যন্ত্র বা বৃহৎ পরিকল্পনা আছে কিনা তা খতিয়ে দেখতে হবে।

তিনি বলেন, “দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষায় এবং একটি শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সরকারকে সর্বোচ্চ সতর্কতা নিয়ে কাজ করতে হবে।”

Комментариев нет


News Card Generator