রাজশাহীতে গর্তে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু | আই নিউজ বিডি

রাজশাহীতে গর্তে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

Ismail Hossen avatar   
Ismail Hossen
রাজশাহীতে গর্তে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু
রাজশাহীতে গর্তে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু
ছবি: সংগৃহীত
****

রাজশাহীতে গর্তে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রতিবেদন: ইসমাইল হোসেন 

 

রাজশাহীর তানোর উপজেলায় নলকূপ স্থাপনের জন্য খোঁড়া গর্তে পড়ে শিশু সাজিদের  মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার  রাত সাড়ে ৯টার দিকে তাকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক রাত ৯টা ৪০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, রাত ৯টা ৩৫ মিনিটে শিশুকে সেখানে আনা হয়। তবে তার আগেই শিশু সাজিদ মারা যায় বলে নিশ্চিত করেন তিনি।

 

স্থানীয়রা জানান, বাড়ির পাশে নলকূপের জন্য খোঁড়া গর্তের পাশে খেলতে গিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে যায় সাজিদ। পরে পরিবার ও প্রতিবেশীরা অনেক চেষ্টা করে তাকে উদ্ধার করেন।

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা নলকূপ খোঁড়ার সময় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়েছেন।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator