‎মোংলা-খুলনা মহাসড়কে বাস চাপায় পথচারীর মৃত্যু | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

‎মোংলা-খুলনা মহাসড়কে বাস চাপায় পথচারীর মৃত্যু

ম.ম.রবি ডাকুয়া avatar   
ম.ম.রবি ডাকুয়া
‎মোংলা-খুলনা মহাসড়কে বাস চাপায় পথচারীর মৃত্যু
‎মোংলা-খুলনা মহাসড়কে বাস চাপায় পথচারীর মৃত্যু
ছবি: সংগৃহীত
‎মোংলা প্রতিনিধিঃ

‎মোংলা বন্দরে শিল্পাঞ্চলের খুলনা-মোংলা মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন।..

‎বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে দ্বিগরাজ বাজার কলেজ রোডের মুখে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি।

‎পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে খুলনার রূপসা থেকে ‘সুপার ডিলাক্স’ (ঢাকা মেট্রো-ব-১৪-২৪৩২) নামের একটি যাত্রীবাহী বাস মোংলার উদ্দেশে ছেড়ে আসে। বাসটি দ্বিগরাজ কলেজ রোডের মুখে পৌঁছালে পেছন থেকে এক পথচারীকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই পথচারীর মৃত্যু হয়।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সামনে থাকা ডিমবোঝাই একটি ভ্যানকে ধাক্কা দিয়ে দ্বিগরাজ বাজার থেকে পৌর ট্রাক টার্মিনাল পর্যন্ত টেনে নিয়ে যায়। এতে ভ্যানচালক সামান্য আহত হন, তবে বাসের যাত্রীদের বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

‎দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা বাসটিকে আটক করে পুলিশের সহায়তায় দ্বিগরাজ পৌর ট্রাক টার্মিনালে আটকে রেখেছে। তবে ঘটনার পর বাসচালক দ্রুত পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। নিহত অজ্ঞাত পথচারীর মরদেহ অ্যাম্বুলেন্সযোগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

‎এ বিষয়ে মোংলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, ‘দুর্ঘটনার পর খুলনা-মোংলা মহাসড়কে যান চলাচল কিছুটা বিঘ্নিত হলেও প্রশাসনের সহায়তায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

Tidak ada komentar yang ditemukan


News Card Generator