বরগুনার উন্নয়নে আশাবাদী ব্যবসায়ী ও জনগণ: ধানের শীষের পক্ষে… | আই নিউজ বিডি

বরগুনার উন্নয়নে আশাবাদী ব্যবসায়ী ও জনগণ: ধানের শীষের পক্ষে বরগুনায় নির্বাচনী অঙ্গীকার..

মোঃ আতিকুর রহমান ইশতি avatar   
মোঃ আতিকুর রহমান ইশতি
বরগুনার উন্নয়নে আশাবাদী ব্যবসায়ী ও জনগণ: ধানের শীষের পক্ষে বরগুনায় নির্বাচনী অঙ্গীকার..
বরগুনার উন্নয়নে আশাবাদী ব্যবসায়ী ও জনগণ: ধানের শীষের পক্ষে বরগুনায় নির্বাচনী অঙ্গীকার..
ছবি: সংগৃহীত
বরগুনা চেম্বার অব কমার্সের বিশেষ উদ্যোগে গতকাল সন্ধ্যায় এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।..

বরগুনায় চেম্বার অব কমার্সের উদ্যোগে মতবিনিময় সভায় বিপুল সমর্থন

 

নিজস্ব প্রতিবেদক, বরগুনা:

 

বরগুনা, ১০ ডিসেম্বর ২০২৫:

 

বরগুনা চেম্বার অব কমার্সের বিশেষ উদ্যোগে গতকাল সন্ধ্যায় এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত বরগুনা-১ আসনের ধানের শীষ মার্কার সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা, বরগুনা শহরের প্রাণকেন্দ্র বাজার রোডে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিশাল জনসমাগম ঘটে, যা প্রচন্ড শীতের সময়েও সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত ব্যাপক জনসংগমে বিদ্যমান ছিল,

ধর্ম-বর্ণ নির্বিশেষে ব্যাপক জনসমর্থন-

সভায় লক্ষণীয়ভাবে সনাতন ধর্মাবলম্বী এবং মুসুল্লিদের বিপুল উপস্থিতি লক্ষ্য করা যায়। সকলেই বরগুনার সার্বিক উন্নয়নের স্বার্থে নজরুল ইসলাম মোল্লার প্রতি আস্থা প্রকাশ করে ধানের শীষ মার্কার পক্ষে তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেন। উপস্থিত জনতা ও ব্যবসায়ীগণ বরগুনার দীর্ঘদিনের সমস্যা সমাধানের জন্য তাঁর ওপর পূর্ণ বিশ্বাস জ্ঞাপন করেন,

 

অনুষ্ঠানটির লাইভ ভিডিও দেখুন লিংকে ক্লিক করে 👇

 

https://www.facebook.com/share/17rK5NzNvv/

⚖️ জমি জটিলতা ও চাঁদাবাজি বন্ধের অঙ্গীকার-

সভায় শহরের স্থানীয় ভূমি মালিকগণের উপস্থিতিতে বরগুনা শহরের ভূমি সংক্রান্ত দীর্ঘদিনের জটিলতা ও সমস্যাগুলি সমাধানের পথ তুলে ধরেন। বরগুনা ১-এর ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মোল্লা তাঁদের আশ্বস্ত করেন যে, নির্বাচিত হলে তিনি সর্বদা তাদের পাশে থাকবেন এবং ভূমি সংক্রান্ত সকল জটিলতা নিরসনে সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন। এছাড়াও ২০২৪ এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিগত ডিসি শফিউল আলম এর সঙ্গে তিনি বারংবার চেষ্টা করেছিলেন ভূমি সমস্যার সমাধানের জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত বিগত সরকারের ফিট লিস্টের দুর্নীতিবাজ আরেক সাবেক ডিসি ও ২ এডিসির কারসাজির কারণে তারা ব্যাহত হন, এসময় তিনি জোরালোভাবে ঘোষণা করেন, তাঁর মেয়াদে এলাকায় কোনো প্রকার চাঁদাবাজি / রাহাজানি চলতে দেওয়া হবে না—এতে করে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণের মধ্যে ভিন্ন এক স্বস্তি ফিরে আসে সকলের মাঝে,

 

🛣️ মতবিনিময় সভায় বরগুনার রাস্তাঘাটের দুর্বিষহ অবস্থার প্রসঙ্গটি বিশেষভাবে উঠে আসে-

বিগত প্রায় ৩০ বছরের এই করুণ অবস্থার কথা তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন তিনি, সংসদ সদস্য পদপ্রার্থী নজরুল ইসলাম মোল্লা প্রতিশ্রুতি দেন যে, তিনি জনগণের ভোটে নির্বাচিত হলে যতটুকু সময় পাবেন, তার সম্পূর্ণটা বরগুনার রাস্তাঘাটের উন্নয়নসহ সার্বিক জনকল্যাণে সর্বোচ্চ কাজ করে যাবেন। এই আশ্বাস দিয়ে তিনি উপস্থিত সকলের কাছে ধানের শীষ মার্কায় ভোট ও দোয়া প্রার্থনা করেন 🌾 🌾 🌾 

 

আরো পড়ুন 👇 

বরগুনায় বিগত ৩০ বছরের অপরাজনৈতিক ইতিবৃত্ত:-

https://dailyseshkatha.online/archives/2711

 

🤝 অনুষ্ঠানে বরগুনা জেলা বিএনপি এবং এর সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বিএনপির সিনিয়র নেতা সালেহ ফারুক, বরগুনা জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব হুমায়ূন হাসান শাহিন, সাবেক জেলা বিএনপি ও পৌর বিএনপির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ। এছাড়াও ছাত্রদল, যুবদল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা জনসভায় সক্রিয় ভূমিকা পালন করেন, জেলা বিএনপির সাবেক নেতা হারুন গুরুত্বপূর্ণ বক্তৃতা প্রদান করেন,

 

অনুষ্ঠানটিতে প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ এবং স্বর্ণকার পট্টির সিনিয়র ব্যবসায়ী ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

জনসভাটি শহরের মানুষের মধ্যে এক নতুন আশার সঞ্চার করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

 

📰 বরগুনা চেম্বার অব কমার্সের ব্যানারে এই নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ায় স্থানীয় অর্থনীতির কর্ণধারদের সমর্থন প্রার্থীর দিকে কতটা ঝুঁকেছে, তা স্পষ্ট। ভূমি সমস্যা, চাঁদাবাজি বন্ধের প্রতিশ্রুতি এবং দীর্ঘদিনের রাস্তাঘাটের দুরবস্থার সমাধানের অঙ্গীকার – বরগুনার সাধারণ জনগণের মৌলিক চাহিদাগুলিকে তুলে ধরেছেন তিনি। বিপুল জনসমাগম প্রমাণ করে, জনগণের মধ্যে পরিবর্তন এবং এই সমস্যার দ্রুত সমাধানের জন্য তীব্র আকাঙ্ক্ষা রয়েছে,

Keine Kommentare gefunden


News Card Generator