কেরানিহাটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দোকানে আগুন, ফায়ার সার্ভিসের… | আই নিউজ বিডি

কেরানিহাটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দোকানে আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত নিয়ন্ত্রণ..

MD Kaisar hamid avatar   
MD Kaisar hamid
কেরানিহাটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দোকানে আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত নিয়ন্ত্রণ..
কেরানিহাটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দোকানে আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত নিয়ন্ত্রণ..
ছবি: সংগৃহীত
কেরানিহাট মাদরাসার সামনে সরকারি জায়গায় গড়ে ওঠা একটি দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। আগুন নেভাতে ছুটে আসে স্থানীয় লোকজন।..

 

সাতকানিয়া প্রতিনিধি:মো,সাহেদ

চট্টগ্রামের সাতকানিয়ার কেরানিহাটে গ্যাস সিলিন্ডার থেকে সৃষ্ট আগুনে আজ সন্ধ্যার পর মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেরানিহাট মাদরাসার সামনে সরকারি জায়গায় গড়ে ওঠা দোকানগুলোর একটিতে সিলিন্ডার লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

হঠাৎ বিকট শব্দের পর আগুনের লেলিহান শিখা দেখা দিলে দোকানের আশপাশের লোকজন দৌড়ে এসে পানি ঢালাসহ আগুন নেভানোর চেষ্টা শুরু করে। আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকায় চারদিকে চিৎকার ও হৈচৈ শুরু হয়।

খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি ও আশপাশে আগুন ছড়িয়ে পড়া থেকে পরিস্থিতি অল্পের জন্য রক্ষা পায়।

আগুনে কতটুকু ক্ষতি হয়েছে তা এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। তবে কোনো প্রাণহানি বা গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ঘটনার প্রত্যক্ষদর্শী 

পার্শ্ববর্তী দোকানদার মো, আলমগীর বলেন, “সন্ধ্যা বেলায় হঠাৎ করে আগুন ধরে যায়। আমরা দোকান থেকে মানুষ সরিয়ে আগুন নেভানোর চেষ্টা করি। কিছুক্ষণ পরই ফায়ার সার্ভিস এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।”

স্থানীয়দের দাবি, সরকারি জায়গায় অনুমতি ছাড়া গড়ে ওঠা দোকানগুলোতে নিরাপত্তার মান বজায় রাখা হয় না। গ্যাস সিলিন্ডার ব্যবহারে অসাবধানতা ও অনিরাপদ পরিবেশের কারণেই এ ধরনের দুর্ঘটনা বারবার ঘটছে। তারা নিরাপত্তাহীন এসব স্থাপনা দ্রুত অপসারণ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।


এ বিষয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. হাসান আলী দৈনিক শীর্ষ অপরাধ–কে বলেন—

খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে যাই। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছি। তেমন বড় ক্ষতি হয়নি

Ingen kommentarer fundet


News Card Generator