জয়পুরহাটে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় মহিলা ইউপি সদস্য গ্রেপ্তার | আই নিউজ বিডি

জয়পুরহাট

জয়পুরহাটে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় মহিলা ইউপি সদস্য গ্রেপ্তার

****
Eidok-এ শেয়ার
জয়পুরহাটে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় মহিলা ইউপি সদস্য গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নে এনটিভি অনলাইন (সদর-পাঁচবিবি) প্রতিনিধি মনোয়ার হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মহিলা ইউপি সদস্য নুরবানুকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত নুরবানু আয়মারসুলপুর ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য।

জানা গেছে, কয়েকমাস আগে এনটিভি অনলাইনে “মহিলা মেম্বারের প্রেমে মজেছেন পুরুষ মেম্বার” শিরোনামের একটি সংবাদ প্রকাশ করেন সাংবাদিক মনোয়ার। এরপর থেকে নুরবানু ও আরেক ইউপি সদস্য আনোয়ার হোসেন তার উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে সাংবাদিক মনোয়ার আয়মারসুলপুর ভূমি অফিস চত্বরে সংবাদ সংগ্রহের কাজে গেলে পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালান নুরবানু ও আনোয়ার। এ সময় তারা গালিগালাজ করতে করতে তাকে মারধর করেন। এ ঘটনার পর স্থানীয় সাংবাদিক মহল ও সাধারণ মানুষ তীব্র নিন্দা জানান। পরে রাতে মামলা দায়ের হলে সেই রাতেই বাড়ি থেকে নুরবানুকে গ্রেপ্তার করে পুলিশ।

প্রত্যক্ষদর্শী সাংবাদিক মোরসালিন জানান, ভূমি অফিসে সংবাদ সংগ্রহ করতে গেলে দুই মেম্বার মনোয়ারকে দেখে ক্ষুব্ধ হয়ে তেড়ে আসেন। এরপর গালিগালাজ করতে করতে হামলা চালান।

হামলার শিকার সাংবাদিক মনোয়ার হোসেন বলেন, সংবাদ প্রকাশ করায় আমার উপর যে হামলা চালানো হয়েছে, তা গণমাধ্যমের প্রতি সরাসরি হুমকি। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ইমায়েদুল জাহেদী জানান, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা Bezirksnachrichten মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 4 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ Bezirksnachrichten ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 25 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা Bezirksnachrichten ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 58 Views ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার Bezirksnachrichten ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 25 Views ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার Bezirksnachrichten ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 47 Views জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবিতে ডুমুরিয়ার চুকনগরে খালি থালা মিছিল Bezirksnachrichten জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবিতে ডুমুরিয়ার চুকনগরে খালি থালা মিছিল 52 Views ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি শহিদুল ইসলাম বাবুলের Bezirksnachrichten ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি শহিদুল ইসলাম বাবুলের 33 Views