জয়পুরহাটে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় মহিলা ইউপি সদস্য গ্রেপ্তার | আই নিউজ বিডি

জয়পুরহাট

জয়পুরহাটে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় মহিলা ইউপি সদস্য গ্রেপ্তার

****
Eidok-এ শেয়ার
জয়পুরহাটে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় মহিলা ইউপি সদস্য গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নে এনটিভি অনলাইন (সদর-পাঁচবিবি) প্রতিনিধি মনোয়ার হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মহিলা ইউপি সদস্য নুরবানুকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত নুরবানু আয়মারসুলপুর ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য।

জানা গেছে, কয়েকমাস আগে এনটিভি অনলাইনে “মহিলা মেম্বারের প্রেমে মজেছেন পুরুষ মেম্বার” শিরোনামের একটি সংবাদ প্রকাশ করেন সাংবাদিক মনোয়ার। এরপর থেকে নুরবানু ও আরেক ইউপি সদস্য আনোয়ার হোসেন তার উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে সাংবাদিক মনোয়ার আয়মারসুলপুর ভূমি অফিস চত্বরে সংবাদ সংগ্রহের কাজে গেলে পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালান নুরবানু ও আনোয়ার। এ সময় তারা গালিগালাজ করতে করতে তাকে মারধর করেন। এ ঘটনার পর স্থানীয় সাংবাদিক মহল ও সাধারণ মানুষ তীব্র নিন্দা জানান। পরে রাতে মামলা দায়ের হলে সেই রাতেই বাড়ি থেকে নুরবানুকে গ্রেপ্তার করে পুলিশ।

প্রত্যক্ষদর্শী সাংবাদিক মোরসালিন জানান, ভূমি অফিসে সংবাদ সংগ্রহ করতে গেলে দুই মেম্বার মনোয়ারকে দেখে ক্ষুব্ধ হয়ে তেড়ে আসেন। এরপর গালিগালাজ করতে করতে হামলা চালান।

হামলার শিকার সাংবাদিক মনোয়ার হোসেন বলেন, সংবাদ প্রকাশ করায় আমার উপর যে হামলা চালানো হয়েছে, তা গণমাধ্যমের প্রতি সরাসরি হুমকি। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ইমায়েদুল জাহেদী জানান, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Kommentarer 0

Ingen kommentarer fundet

relaterede artikler

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন Distriktsnyheder বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 49 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি Distriktsnyheder মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 61 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু Distriktsnyheder প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 57 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় Distriktsnyheder মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 49 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি Distriktsnyheder রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 45 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি Distriktsnyheder খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 65 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু Distriktsnyheder রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 56 Views