বগুড়া শেরপুরে ছিনতাই হওয়া ট্রাক উদ্ধার, ৭০ ব্যারেল তেল জব্দ | আই নিউজ বিডি

বগুড়া

বগুড়া শেরপুরে ছিনতাই হওয়া ট্রাক উদ্ধার, ৭০ ব্যারেল তেল জব্দ

বগুড়ার শেরপুর হাইওয়ে ছিনতাই হওয়া একটি ট্রাক উদ্ধার করেছে পুলিশ। এসময় ট্রাক থেকে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের ৭০ ব্যারেল সয়াবিন তেল জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি।..
Eidok-এ শেয়ার
বগুড়া শেরপুরে ছিনতাই হওয়া ট্রাক উদ্ধার, ৭০ ব্যারেল তেল জব্দ
ছবি: সংগৃহীত

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় শেরপুর হাইওয়ে পুলিশ।
‎
‎পুলিশ সূত্রে জানা গেছে, ভোর ৪টা ১৫ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে শেরপুর হাইওয়ে ক্যাম্পের সার্জেন্ট মাসুদ রানা সংবাদ পান যে, ঢাকা মেট্রো-ট-২০-৪৪৯৯ নম্বরের একটি ট্রাক বগুড়া-ঢাকা মহাসড়কে ছিনতাই হয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে হাইওয়ে পুলিশের একটি দল মহাসড়কে অভিযান শুরু করে।
‎
‎এক পর্যায়ে ট্রাকটি শনাক্ত করে থামানোর চেষ্টা করলে দুষ্কৃতিকারীরা ট্রাক দিয়ে পুলিশকে চাপা দেওয়ার চেষ্টা করে। জীবনহানির আশঙ্কায় হাইওয়ে পুলিশ সরকারি পিকআপ নিরাপদ দূরত্বে রেখে ট্রাকটিকে ধাওয়া করতে থাকে। পরে দুষ্কৃতিকারীরা বিষয়টি আঁচ করতে পেরে বগুড়ার শেরপুর থানাধীন ঢাকা-রংপুর মহাসড়কের ঢাকাগামী লেনে ঘোগা সেতুর আগে ট্রাকটি রাস্তায় ফেলে রেখে পার্শ্ববর্তী বনে পালিয়ে যায়।
‎
‎পরে হাইওয়ে পুলিশ ট্রাকটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। ট্রাকের ভেতরে থাকা ৭০ ব্যারেল সয়াবিন তেলের আনুমানিক বাজারমূল্য ২৪ লাখ টাকা বলে জানায় পুলিশ।
‎
‎শেরপুর হাইওয়ে পুলিশ পরিদর্শক রইছ উদ্দিন বলেন, উদ্ধার করা ট্রাক ও সয়াবিন তেল বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িতদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

Comentarios 0

No se encontraron comentarios

Artículos relacionados

সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? Crimen সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? 36 Views মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ Crimen মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ 41 Views গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম Crimen গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 89 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার Crimen নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 81 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের Crimen দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 63 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা Crimen দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 104 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত Crimen সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 78 Views