বগুড়া শেরপুরে ছিনতাই হওয়া ট্রাক উদ্ধার, ৭০ ব্যারেল তেল জব্দ | আই নিউজ বিডি

বগুড়া

বগুড়া শেরপুরে ছিনতাই হওয়া ট্রাক উদ্ধার, ৭০ ব্যারেল তেল জব্দ

বগুড়ার শেরপুর হাইওয়ে ছিনতাই হওয়া একটি ট্রাক উদ্ধার করেছে পুলিশ। এসময় ট্রাক থেকে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের ৭০ ব্যারেল সয়াবিন তেল জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি।..
Eidok-এ শেয়ার
বগুড়া শেরপুরে ছিনতাই হওয়া ট্রাক উদ্ধার, ৭০ ব্যারেল তেল জব্দ
ছবি: সংগৃহীত

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় শেরপুর হাইওয়ে পুলিশ।
‎
‎পুলিশ সূত্রে জানা গেছে, ভোর ৪টা ১৫ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে শেরপুর হাইওয়ে ক্যাম্পের সার্জেন্ট মাসুদ রানা সংবাদ পান যে, ঢাকা মেট্রো-ট-২০-৪৪৯৯ নম্বরের একটি ট্রাক বগুড়া-ঢাকা মহাসড়কে ছিনতাই হয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে হাইওয়ে পুলিশের একটি দল মহাসড়কে অভিযান শুরু করে।
‎
‎এক পর্যায়ে ট্রাকটি শনাক্ত করে থামানোর চেষ্টা করলে দুষ্কৃতিকারীরা ট্রাক দিয়ে পুলিশকে চাপা দেওয়ার চেষ্টা করে। জীবনহানির আশঙ্কায় হাইওয়ে পুলিশ সরকারি পিকআপ নিরাপদ দূরত্বে রেখে ট্রাকটিকে ধাওয়া করতে থাকে। পরে দুষ্কৃতিকারীরা বিষয়টি আঁচ করতে পেরে বগুড়ার শেরপুর থানাধীন ঢাকা-রংপুর মহাসড়কের ঢাকাগামী লেনে ঘোগা সেতুর আগে ট্রাকটি রাস্তায় ফেলে রেখে পার্শ্ববর্তী বনে পালিয়ে যায়।
‎
‎পরে হাইওয়ে পুলিশ ট্রাকটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। ট্রাকের ভেতরে থাকা ৭০ ব্যারেল সয়াবিন তেলের আনুমানিক বাজারমূল্য ২৪ লাখ টাকা বলে জানায় পুলিশ।
‎
‎শেরপুর হাইওয়ে পুলিশ পরিদর্শক রইছ উদ্দিন বলেন, উদ্ধার করা ট্রাক ও সয়াবিন তেল বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িতদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান Преступление দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান 60 Views চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম Преступление চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম 45 Views মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Преступление মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 108 Views কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন Преступление কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 59 Views আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ Преступление আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 78 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ Преступление সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 113 Views থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু Преступление থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু 95 Views