রাজাপুরে সফল জননী পুরষ্কার পেলেন আনোয়ারা খানম | আই নিউজ বিডি

রাজাপুরে সফল জননী পুরষ্কার পেলেন  আনোয়ারা খানম

অদম্য নারী পুরষ্কার ২০২৫ এ ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা পর্যায়ে সফল জননী পুরষ্কার পেয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও নয়া দিগন্ত পত্রিকার সিটি এডিটর আবু সালেহ আকন এবং বাংলা টিভি ঝালকাঠি জেলা প্র..
Eidok-এ শেয়ার
রাজাপুরে সফল জননী পুরষ্কার পেলেন  আনোয়ারা খানম
ছবি: সংগৃহীত

 

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ অদম্য নারী পুরষ্কার ২০২৫ এ ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা পর্যায়ে সফল জননী পুরষ্কার পেয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও নয়া দিগন্ত পত্রিকার সিটি এডিটর আবু সালেহ আকন এবং বাংলা টিভি ঝালকাঠি জেলা প্রতিনিধি আবু সায়েম আকন এর মা আনোয়ারা খানম।

"নারী-কন্যার প্রতি সহিংসতা বন্ধ্যে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিশ্চিত করি" এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপন অনুষ্ঠানে এ পুরষ্কার প্রদান করা হয়।

এ উপলক্ষে ৯ ডিসেম্বর সকাল ১০ টা ১৫ মিনিটের সময় রাজাপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে একটি র‍্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অদম্য নারীর পুরষ্কারের আওতায় তিনটি ক্যাটাগরিতে তিন জনকে পুরষ্কার প্রদান করা হয়। এতে বাকি দুইটি ক্যাটাগরির শিক্ষা ও চাকুরি ক্যাটাগরিতে ইউরেকা নুর মিলি এবং আর্থনৈতিক ভাবে স্বচ্ছলতা ক্যাটাগরিতে সৈয়দা মাহফুজা আক্তার কে পুরষ্কৃত করা হয়।

মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে আয়শা সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ। এছাড়াও জাইকা কর্মকতা মোঃ ইমরান আলী'র সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা শাহিদা শারমিন আফরোজ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাংবাদিক আবু সায়েম আকন প্রমুখ।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জেলার খবর সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 68 ভিউ অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন জেলার খবর অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 56 ভিউ মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা জেলার খবর মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 45 ভিউ ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ জেলার খবর ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 29 ভিউ ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা জেলার খবর ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 61 ভিউ ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 27 ভিউ ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 50 ভিউ