শীতের দিনে কুমড়ো বড়ি প্রস্তুতে ব্যস্ত যশোরঞ্চলের প্রত্যান্ত গ্রামের… | আই নিউজ বিডি

যশোর

শীতের দিনে কুমড়ো বড়ি প্রস্তুতে ব্যস্ত যশোরঞ্চলের প্রত্যান্ত গ্রামের বধূরা!

****
Eidok-এ শেয়ার
শীতের দিনে কুমড়ো বড়ি প্রস্তুতে ব্যস্ত যশোরঞ্চলের প্রত্যান্ত গ্রামের বধূরা!
ছবি: সংগৃহীত

যশোর সদর উপজেলার শাখারীগাতী গ্রামে দেখা যাচ্ছে শীতের এক ব্যস্ততম দৃশ্য। বাঙালী ঐতিহ্য কুমড়ো বড়ি তৈরির দৃশ্য। কচি রোদে শুকাতে দেওয়া সারি সারি বড়ি যেন জানান দিচ্ছে শীত চলে এসেছে, আর তার সঙ্গে জমে উঠেছে নারীদের মৌসুমি কর্মযজ্ঞ।

তাদের সাথে কথা বলে জানাযায়, প্রতি বছরের মতো এবারও শীতকে সামনে রেখে নিজেদের চাহিদানুযায়ী কুমড়ো বড়ি তৈরির প্রস্তুতি অনেক আগেই শুরু করেছেন। কুমড়ো ধোয়া, কুচি করা, ডাল ভিজিয়ে পেস্ট তৈরি, মসলা মেশানো—এসব কাজে সারা দিন কেটে যায়। সকালে বড়ি দিয়ে শুকানোর পর দুপুরের রোদে তা উল্টে দেওয়া হয়। এমন করে তিন-চার দিন রোদে শুকানোর পরই বড়ি খাবার উপযোগী হয়। শাখারীগাতী গ্রামের আমেনা খাতুন বলেন, আমরা ছোটবেলা থেকেই মায়ের কাছে বড়ি বানানো শিখেছি। শীত এলেই যেন ঘরে এক ধরনের উৎসবের সৃষ্টি হয়। সবাই মিলে গল্প করতে করতে বড়ি বানানো এটার আনন্দই আলাদা। যদিও এখন এদৃশ্য নেই বল্লে চলে। মানুষ এখন কুমড়ো বড়ি স্থানীয় বাজারঘাট, এমনকি অনলাইন অর্ডারের মাধ্যমেও ক্রয় করেন। জানাযায়, প্রতি কেজি বড়ির পাইকারি দাম প্রকার ভেদে ২০০ থেকে ২৫০ টাকা, আর খুচরা বাজারে বিক্রি হয় ৩০০ থেকে ৩৫০ টাকায়। বাংলার প্রতিটা ঘরে সামাজিক ও সাংস্কৃতিক দিক থেকেও কুমড়ো বড়ি তৈরি একটি ঐতিহ্য। শীতের রোদে শুকাতে দেওয়া বড়ির সারি আজ শুধু একটি খাবার তৈরির গল্প নয়; এটি গ্রামীণ নারীর পরিশ্রম, ঐতিহ্য, দক্ষতা এবং অর্থনৈতিক স্বাবলম্বিতার প্রতিচ্ছবি।

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা ज़िला समाचार মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 4 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ ज़िला समाचार ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 25 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা ज़िला समाचार ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 58 Views ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার ज़िला समाचार ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 25 Views ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার ज़िला समाचार ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 47 Views জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবিতে ডুমুরিয়ার চুকনগরে খালি থালা মিছিল ज़िला समाचार জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবিতে ডুমুরিয়ার চুকনগরে খালি থালা মিছিল 52 Views ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি শহিদুল ইসলাম বাবুলের ज़िला समाचार ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি শহিদুল ইসলাম বাবুলের 33 Views